সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি

প্রকাশক by প্রকাশক
July 30, 2023
in সারাবাংলা
0
অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি
0
SHARES
145
VIEWS
Share on FacebookShare on Twitter
 
অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি
 
সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর নীলফামারী:
 

সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবির একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে জেলাজুড়ে। অবশেষে ভিডিওটির বিষয়ে মুখ খুলেছেন মেয়র রাফিকা আকতার জাহান ।

 

শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের  ভিডিওটিকে ‘সুপার এডিট’ বলে দাবি করেছেন তিনি।

 

 

সংবাদ সম্মেলনে মেয়র রাফিকা আকতার জাহান  বলেন, সুপার এডিট করে বানানো আমার একটি ভিডিও Jawad Nirjhor আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার প্রচার করা হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়। এই কাল্পনিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি  বাকরুদ্ধ হয়ে পড়ি।

 

তিনি জানান,আমার স্বামীর মৃত্যুর পর বিগত পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে পৌর নাগরিকদের সেবার দায়িত্ব কাধে তুলে নেই আমি। আর এ দায়িত্ব নেবার পর থেকেই আমি প্রতিনিয়ত রাজনীতির কুটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে একাধিক অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। 

 

তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সেজন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সেজন্য সমাজের চোখে আমাকে হেয় ও বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি অ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।

 

এর আগেও এমন ছবি পোস্ট করা হয়েছে কেন ব্যবস্থা নেননি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি একটু দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম তারা নোংরামি বন্ধ করবে কিনা। অনেক কিছু ভেবে চুপ ছিলাম। তবে তারা আমার নামে অপপ্রচার চালানোর চেষ্টা অব্যাহত রাখলে আমি প্রতিবাদ জানাতে বাধ্য হই এবং আইনি ব্যবস্থা নিচ্ছি।

 

প্রসঙ্গত, গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jawad Nirjhor নামের একটি পেইজ থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির অশ্লীল ছবি পোস্ট করে তিনি ইমোতে সার্ভিস দেন বলে উল্লখ করা হয়। এরপর গত ২৮ জুলাই BDesh Tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে মেয়র রাফিকা জাহান বেবির অশ্লীল দৃশ্য ও অঙ্গভঙ্গি দেখা যায়। পরে প্রকাশকৃত ওই ভিডিওর ইউটিউব লিংক পুনরায় Jawad Nirjhor নামের ফেসবুক পেইজে পোস্ট করা হলে তাৎক্ষণিক ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

Previous Post

নরসিংদীর মাধবদীতে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা

Next Post

নরসিংদীর মাধবদীতে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

প্রকাশক

প্রকাশক

Next Post
নরসিংদীর মাধবদীতে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

নরসিংদীর মাধবদীতে আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ