সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নরসিংদীর মাধবদীতে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা

প্রকাশক by প্রকাশক
July 30, 2023
in ক্রাইম
0
নরসিংদীর মাধবদীতে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা
0
SHARES
76
VIEWS
Share on FacebookShare on Twitter
নরসিংদীর মাধবদীতে মিল শ্রমিককে পিটিয়ে হত্যা
 
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীর ভগিরথপুর হাজী সফিউদ্দিনের মালিকানাধীন  নিলা ডাইং এন্ড প্রিন্টিং ফিনিশিং মিলের রং মাষ্টার কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের শ্যালক ও একই মিলের কর্মরত শ্রমিক কিরন মিয়া। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩ টায় মিলের ৩য় তলায়।

 

নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানাযায়,  বিগত ১০ বছর যাবত ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার নেহালিয়া কান্দা গ্রামের কুদ্দুস আলীর পুত্র নেজামূল ইসলাম ওরফে নাজমুল (৩৫) রং মাষ্টার হিসেবে উক্ত মিলে কর্মরত ছিলেন।রবিবার মিলের ভিতর সবাই কর্মরত থাকা অবস্থায় রাতে  মিলের তয় তলায় বিভিন্ন আওয়াজ পেয়ে নাজমুলের শ্যালক কিরন তয় তলায় উঠে তার দুলাভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে ঘটনা জানা জানি হয়।
 
পরে নিহতের স্বজনদের আর মিলের ভিতর প্রবেশ করতে দেয়নি বলে তারা অভিযোগ করেন।  খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ ও স্থানীয় মাথবদী থানা পুলিশ মিলের ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য  নরসিংদী  সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে । নিহতের শ্যালক অভিযোগ করে বলেন, আমরা একই সাথে দীর্ঘদিন যাবত এই মিলে কাজ করে আসছি আমার দুলাভাইকে মিল কর্তৃপক্ষ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তবে কি কারনে কারা  নাজমূলকে  হত্যা করেছে এ বিষয়ে নাম সহ সে কিছুই  বলতে পারেনি শুধু বলছে মিল কর্তৃপক্ষ। এব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এ এস পি, জি,
 
জি বিশ্বাস বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড। তবে এ ঘটনার তদন্তভার আমরা নেইনি। মাধবদী থানা পুলিশের উপর তদন্ত বার দেয়া হয়েছে। মাধবদী থানার ওসি তদন্ত তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি নাজমুলকে  পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সাথে  জড়িত সন্দেহে আমরা  মিলের ৯জন কর্মচারীকে ইতি পূর্বে  আটক করে থানায় এনে  জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদে মিলের ভিতর কি ঘটনা ঘটেছিল তা দ্রুত তদন্ত করে বের করে জড়িতদের  আইনের আওতায় আনা হবে। পুলিশ আরো জানায়, নিহতের পরিবারকে সংবাদ পাঠানো হয়েছে তারা আসলে হত্যা মামলা নেয়া হবে। খবর পেয়ে নরসিংদী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
তবে ঘটনার বিষয় জানতে মিল মালিকের সাথে বাব বার যোগাযোগেরে চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি। এবং তারা নিহতের স্বজন ও গনমাধ্যম কর্মীদের ভিতেরে প্রবেশ করতে বাধা প্রদান করেন।
Previous Post

কুয়াকাটায় দুই দিন ব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম

Next Post

অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি

প্রকাশক

প্রকাশক

Next Post
অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি

অশ্লিল ভিডিও সুপার এডিট করা সংবাদ সম্মেলনে পৌর মেয়র রাফিকা আক্তার জাহান বেবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ