সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

ইউপি সদস্যর বিরুদ্ধে ঘুষ ও কুপ্রস্তাবের অভিযোগ বিধবার

প্রকাশক by প্রকাশক
April 2, 2023
in ক্রাইম, জাতীয়, দেশ, ফিচার, শরীয়তপুর, সারাবাংলা
0
ইউপি সদস্যর বিরুদ্ধে ঘুষ ও কুপ্রস্তাবের অভিযোগ বিধবার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউপি সদস্যর বিরুদ্ধে ঘুষ ও কুপ্রস্তাবের অভিযোগ বিধবার

শরীয়তপুর প্রতিনিধি:

এক ইউপি সদস্যর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ঘুষ ও কুপ্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন এক বিধবা নারী।

মঙ্গলবার (২৮ মার্চ) উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য লতিফ মোড়লের বিরুদ্ধে ঐ ওয়ার্ডেরই বাসিন্দা বিধবা রুবিনা বেগম ঘুষ ও কুপ্রস্তাবের অভিযোগ দিয়েছেন।

গত ২৭ মার্চের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ইউপি সদস্য লতিফ মোড়ল ও অভিযোগকারী রুবিনা বেগমকে আজ মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকতে বলেন। লতিফ মোড়ল ও রুবিনা বেগম উপস্থিত হলে দুইজন স্বাক্ষী লতিফ মোড়লের বিরুদ্ধে ৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করার স্বাক্ষী দেন।

স্বাক্ষগ্রহণ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ঢালীকে আগামি তিন দিনের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত তদন্ত রিপোর্ট দিতে নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অধিকতর সত্যতা যাচাইয়ের জন্য চেয়ারম্যানকে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। ইউপি সদস্যর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে।

অভিযোগকারী রুবিনা বেগম বলেন, আমার নামে একটি বিধবা কার্ড ছিল। মা মারা গেছেন। আমার স্বামী না থাকায় সেই কার্ডটি আমার নামে করে দেওয়ার কথা বলে মেম্বার লতিফ মোড়ল আমার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছে। কার্ড না দেওয়ায় আমি টাকা ফেরত চাইলে তিনি আমাকে কুপ্রস্তাব দেন। আমি উপযুক্ত বিচার পেতে ইউওনও বরাবর অভিযোগ দিয়েছি।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য লতিফ মোড়ল বলেন, সেলিম নামে এক লোকের সাথে রুবিনার প্রেমের সম্পর্ক রয়েছে। আমি বাঁধা দেওয়ার কারণে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে সে।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান ঢালী বলেন, আমি আজকেই ঢাকা থেকে ফিরছি। এখনও কোনো নির্দেশনা পাই নি। নির্দেশনা পাওয়া মাত্র কাজটি সম্পন্ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়ে দেব।

Previous Post

বগুড়ার সারিয়াকান্দিতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Next Post

মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে

প্রকাশক

প্রকাশক

Next Post
মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে

মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী ‎
    ‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ