সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশক by প্রকাশক
August 22, 2024
in সারাবাংলা
0
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
 
আব্দুল মুনতাকিন জুয়েল 
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলা ভাংচুরের প্রতিবাদে বুধবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও সংহতি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, ছাত্রনেতা, রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাশ হিমুন। সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়নের জেলা সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, জেলা মটর মালিক গ্রæপের সাধারণ সম্পাদক ইকবাল কবীর তুহিন, গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সাংবাদিক রেজাউন্নবী রাজু, রজতকান্তি বর্মন, এখন টিভির বগুড়া ব্যুরোর সিনিয়র রিপোটার হেদায়েতুল ইসলাম বাবু, কায়সার রহমান রোমেল, জাভেদ হোসেন, মিলন খন্দকার, নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্স, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি সাইফুল ইসলাম মিলন, বাংলানিউজ টুয়েন্টিফোরের মোমেনুর রশিদ সাগর প্রমুখ। 
বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার শাহাদাত বরণের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে। পরাজিত শক্তি বিপ্লবের সুফলকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। গণমাধ্যমকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে অন্তর্বর্তীকালীন সরকার ও শিক্ষার্থীরাসহ এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল। বক্তারা ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
Previous Post

জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

Next Post

কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে  অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কাপ্তাইয়ে বিএসপিআই এর অধ্যক্ষ পদত্যাগ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস
    টাঙ্গাইলে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মোঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য
    রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    মির্জাপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মোঃ ইব্রাহিম, [আরও বিস্তারিত পড়ুন]
  • ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর অংশগ্রহণ
    ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার অনুষ্ঠানে বেসামরিক [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
    প্রতিবন্ধকতা কাটলে ওরাই হবে আগামীর আলো’: কড়াইল বস্তিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার প্রতিরোধে নৌপরিবহন অধিদপ্তরের অভিযান ও মোবাইল কোর্ট
    নোয়াপাড়া নদীবন্দরে লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী
    মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ