সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই 

প্রকাশক by প্রকাশক
January 16, 2025
in সারাবাংলা
0
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই 
0
SHARES
54
VIEWS
Share on FacebookShare on Twitter

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই 

বললেন উপদেষ্টা শারমীন এস মুরশিদ

আলিয়া আহসান রবি
ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ‘ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের যে উৎসব পালিত হচ্ছে তার লক্ষ্য হচ্ছে জাতিকে ঐক্যবদ্ধ হওয়া, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র ও সাংস্কৃতিক সৌন্দর্যকে উদযাপন করা। সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই পিঠা মেলা।
তিনি আজ বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গনে ১৬ থেকে ১৮ জানুয়ারি ২০২৫ তিন দিনব্যাপী পিঠা মেলার উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ প্রজন্ম এবং বিভিন্ন সংগঠনের উদ্যোক্তা অংশগ্রহণ করেছে এবং তাদের মধ্যে তারুণ্যের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তাদের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে হবে। তরুণ সমাজের যে আগ্রহ, উৎসাহ এবং অংশগ্রহণ, এ অংশগ্রহণের জন্যই তো তারুণ্যের উৎসব উল্লেখ করে উপদেষ্টা বলেন, তারুণ্য আমরা দেখেছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ১৯৭১ এ মুক্তিযুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবে।

দেশ গড়ার কাজে তরুন সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে আমি তাদের এই অংশগ্রহণকে স্বাগত জানান এবং এই তারুণ্যের উৎসবের জন্যই দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যন্ত নানা কার্যক্রম নেয়া হয়েছে। এ কার্যক্রমে মন্ত্রণালয়ের আওতাধীন কার্যালয়গুলো সেখানে অংশগ্রহণ করেছে। এই তারুণ্যের উৎসব সার্বিকভাবে সারা দেশব্যাপী সফল হবে, তরুণ সমাজের অংশগ্রহণে আমাদের দেশ আরো এগিয়ে যাবে এ‌ আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা।
পরে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে তিনি তারুণ্যের উৎসব পিঠা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের বিভিন্ন পিঠার স্টল ঘুরে দেখেন এবং তাদের তৈরিকৃত পিঠা খেয়ে ধন্যবাদ জানান।

Previous Post

লেবানন থেকে ফিরলেন ৫৭ জন বাংলাদেশী

Next Post

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন চীনা রাষ্ট্রদূত

প্রকাশক

প্রকাশক

Next Post
পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন চীনা রাষ্ট্রদূত

পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের আগে পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেছেন চীনা রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ