সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কুয়াকাটায় তৃতীয় লিঙ্গের মানুষদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
July 15, 2024
in সারাবাংলা
0
কুয়াকাটায় তৃতীয় লিঙ্গের মানুষদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় তৃতীয় লিঙ্গের মানুষদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত 
 
নিজস্ব প্রতিবেদক: কাউকে বাদ দিয়ে নয়, তৃতীয় লিঙ্গের সম্প্রদায় অথাৎ হিজড়া জনগোষ্ঠী সমাজের অংশ হয়েও এরা পিছিয়ে পড়ছে কেবলমাত্র লিঙ্গগত বৈষম্যের কারণে। সাংবিধানিক অধিকার, এদের ক্ষেত্রে অনেকাংশে উপেক্ষিত। অথচ হিজড়া জনগোষ্ঠী এ দেশ ও মাটির কোন না কোনও বাবা মায়ের সন্তান।
 
তাই সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দুইদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা, রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা ও সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বৃহন্নলা’এসব ব্যতিক্রমি অনুষ্ঠানের আয়োজন করে।  
 
দুইদিন ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে সোমবার সকালে সংগঠনের সদস্যরা কুয়াকাটার সৈকত পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান নামে। এ সময় পর্যটকদের ফেলে রাখা প্লাস্টিক বর্জ্যসহ অপচনশীল ময়লা আবর্জনা পরিস্কার করেন।
 
এর আগে রবিবার সকালে কুয়াকাটা অবস্তিত শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে রাখাইন শিক্ষার্থীদের সাথে জেন্ডার সেনসিটাইজেশন বিষয়ক আলোচন সভা অনুষ্ঠিত হয়। এ সময় ‘বৃহন্নলা’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাদিকুল ইসলাম, বৌদ্ধ বিহারের পরিচালক ইন্দ্র বংশ ভিক্ষু, নিউজিল্যান্ডে বাংলাদেশের পিইচডি গবেষক আসিবুর রহমান সহ বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী তৃতীয় লিঙ্গের সদস্য ও বৌদ্ধ বিহারের রাখাইন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা লৈঙ্গিক বৈচিত্র, একীভ‚ত সমাজ, একীভ‚ত শিক্ষা ও মানবাধিকারের নানা বিষয়ে আলোচনা করেন।
 
পরে শেষ বিকেলে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ২ কিলোমিটার ঝাউবন পর্যন্ত এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। আর আগত পর্যটকরা তাদের এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। এ দৌড় প্রতিযোগিতায় তৃতীয় লিঙ্গের ৯ জন সহ বৃহন্নলা’র ২৫ জন সদস্য অংশ গ্রহন করে।
এতে প্রথম স্থান অধিকার করেন তৃতীয় লিঙ্গের পিয়া, ২য় স্থান আভা মুসকান তিথি, ৩য় নদী। এছাড়া মেয়েদের মধ্যে  প্রথম সানজিদা ইসলাম মিমি, ২য় সাদিয়া আফরোজ, ৩য় জান্নাতুল ফেরদৌস পূর্ণতা। ছেলেদের মধ্যে প্রথম মোহাইমিনুল ইসলাম, ২য় নেহাল আহমেদ, ৩ য় রুহুল আমিন। এসব বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করে ‘বৃহন্নলা’ সংগঠন।
সংগঠনের নেতারা জানান, সমাজের সকল স্তরের সদা বঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি ও সচেতনতার বার্তা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন বৃহন্নলার প্রতিষ্ঠাতা ও সভাপতি মো.সাদিকুল ইসলাম বলেন, সমাজে নারী পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গের এই যে অবহেলিত মানুষ। এদের নিয়ে যে কি আলাদা বৈষম্য তৈরি হয়, শিশুকাল থেকে এই বৈষম্যটা, যাতে আর কোন মানুষের মধ্যে তৈরি না হয়, যে কারণে আমাদের এই আয়োজন।
 
সরকার হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ। ইতোমধ্যে হিজড়াদের আতœপরিচয় সংকট বিমোচনে তাদেরকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে এবং এরই সাথে গ্রহণ করেছে তাদের অধিকার প্রতিষ্ঠায় নানাবিধ কার্যকর পদক্ষেপ।
Previous Post

যাত্রী হয়রানি বন্ধে দালালমুক্ত করা হলো বেনাপোল চেকপোষ্ট কাস্টমস-ইমিগ্রেশন

Next Post

বাঘারপাড়ার বরভাগের বক্কার শিকদারের মৃত্যু পরবর্তি আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঘারপাড়ার বরভাগের বক্কার শিকদারের মৃত্যু পরবর্তি আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

বাঘারপাড়ার বরভাগের বক্কার শিকদারের মৃত্যু পরবর্তি আলোচনা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ