সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো তিনদিন ব্যাপী রাস উৎসব

প্রকাশক by প্রকাশক
November 17, 2024
in সারাবাংলা
0
কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো তিনদিন ব্যাপী রাস উৎসব
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো তিনদিন ব্যাপী রাস উৎসব
 
নিজস্ব প্রতিবেদক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সাগরকণ্যা কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে তিনদিন ব্যাপী গঙ্গাস্নান ও রাস উৎসব।
শনিবার ভোর ৩ টা ৪৫ মিনিটে গঙ্গাস্নানের মাধ্যমে শেষ হয়েছে শ্রী কৃষ্ণের রাস লীলা।
জাগতিক সকল পাপ মোচনের আশায় সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে এ গঙ্গাস্নান সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সমুদ্রের জলে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুর অর্পণ করেন হিন্দু ধর্মালম্বী নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত। পরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রীতিমা দর্শন করেন ভক্তরা।
এবারের রাস উৎসব অন্যান্য বছরের চেয়ে একটু আলাদা। প্রতি বছর লগ্ন লাগার একদিনের মাথায় শেষ হয় গঙ্গাস্নান। এ বছর দুইদিন ব্যাপী পুণ্য স্নান অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার ভোররাতে লগ্ন শুরু হয় শেষ হয় শনিবার ভোরে। স্নান শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন পুণ্যার্থীরা।
তিনদিন ব্যাপী রাস উৎসবে লক্ষাধিক শ্রী কৃষ্ণ ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটেছে বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন।
 
মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিল পুণ্যার্থী ও দর্শনার্থীরা। স্থানীয় ও ঢাকার শিল্পীদের পরিবেশনায় নৃত্য, বাউল ও ফোকগানে মেতে ওঠে হাজার হাজার দর্শক শ্রোতা।
 রাস মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে চার শতাধিক দোকান বসে বাহারি রকমের খেলনা সহ নানা রকম সামগ্রী নিয়ে। তিন দিনের এই মেলায় কোটি টাকার উপরে বেচাকেনা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে কুয়াকাটায় রাস উৎসব শেষ হলেও আজ কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমে রাস উৎসব শুরু হয়েছে। এ উৎসব চলবে ৫ দিন পর্যন্ত।
 
কুয়াকাটায় রাস মেলায় আগতদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ,থানা পুলিশ, সেনাবাহিনী, আনসার, ভিডিপির সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি করেন। কোন ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরাও সরব ছিলেন।
 
জানা গেছে, মানবতা রক্ষায় দ্বাপর যুগে কংস রাজাকে বস করে পূর্ণিমা তিথিতে ঘটে রাধা-কৃষ্ণের পরম প্রেম। সেই থেকেই মূলত রাস উৎসবের প্রচলন হয়। তবে সত্য ও সুন্দরের জয়ের আকাঙ্ক্ষায় প্রায় ২০০ বছর ধরে কুয়াকাটা ও কলাপাড়ায় রাস উৎসব উদযাপন করে আসছেন সনাতন ধর্মালম্বীরা।
 
খুলনা থেকে আসা পূন্যার্থী সজল চন্দ্র বিশ্বাস বলেন,পরিবারের সব সদস্যদের  সঙ্গে নিয়ে স্নানে এসেছি। জাগতিক অনেক পাপ হয়ে থাকে আমাদের, তাই পবিত্র হওয়ার জন্য গঙ্গায় আসছি। তবে এবছর এখানে আসলেও বিগত বছরগুলোতে আমরা দুবলার চরে রাস উদযাপন করেছি।
 
বরিশাল থেকে আসা পূন্যার্থী সম্রাট কর্মকার বলেন, রাতভর এখানে ধর্মীয় অনুষ্ঠান করেছি। এ অনুষ্ঠান থেকে ভোররাতে পূন্যস্নান করেছি। তাই প্রতি বছরের ন্যায় বছরও কুয়াকাটায় আসা। আসা করছি পূন্যস্নানের মাধ্যমে সকল জাগতিক পাপ দূর হয়ে গেছে।
 
রাস উৎসবে অংশ গ্রহন করা সৌমির বলেন, সারা বছর অপেক্ষা করি এ দিনটির জন্য। আমি ৫ বছর ধরে স্নানে আসি এবং আমি আমার মানত করা পূজা দেই গঙ্গায়। যাতে গঙ্গা মা আমাকে মঙ্গল করে।
 
রাস উৎসবকে কেন্দ্র করে এবারের আবাসিক হোটেল মোটেল ও রিসোর্টে ব্যাপক ভীড় ছিল। খাবার হোটেল গুলোতেও বেচাকেনার ধুম পরে যায়। প্রশাসনের পক্ষ থেকে রাস মেলায় আগত পূণ্যার্থীদের নিরাপত্তা দিতে আনসার ভিডিপি,পুলিশ,র‌্যাব,গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছিল পর্যটন নগরী কুয়াকাটাকে। বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট এর মাধ্যমে পূন্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই শেষ করতে সক্ষম হল এবারের আয়োজনটি।
 
কুয়াকাটা শ্রী শ্রী রাধা কৃঞ্চ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন  জানান, বৃহস্পতিবার ভোররাত ৫ টা ৪৩ মিনিটে  পূর্ণিমার লগ্ন শুরু হওয়ার পর পরই বেশির ভাগ পূণ্যার্থীরা স্নান সেরে যার যার গন্তব্যে চলে গেছে। আবার অনেকে পূর্ণিমার লগ্ন শেষ হওয়া পর্যন্ত স্নান শেরে শনিবার  ভোরে কুয়াকাটা ত্যাগ করেছেন।
 
রাস উদযাপন কমিটির সভাপতি কাজল বরন দাস জানিয়েছেন, পূর্ণিমার লগ্ন লাগা থেকেই কুয়াকাটায় আগত ভক্তরা উলু ধ্বনি দিতে দিতে সমুদ্রে গঙ্গাস্নান শেষ  করেছেন।  তিনি আরো জানান, এবারে সমুদ্রে গঙ্গাস্নান শুক্রবার থেকেই শুরু হয়েছে এবং শনিবার ভোরে তা শেষ হয়েছে। এবারে একত্রে ভক্তরা স্নান করেনি। 
পরে সমুদ্রে স্নান শেরে শ্রী শ্রী রাধা কৃঞ্চের যূগল দর্শন শেষে বিভিন্ন এলাকা থেকে আগত পূণ্যার্থী ও দর্শনার্থীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে শুরু করেন।
 
বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানিয়েছেন, এবারের রাস উৎসব শৃঙ্খলার সাথে শেষ হয়েছে। পুণ্যার্থী ও দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে রাস উদযাপন করেছে। তিনদিন ব্যাপী রাস পুর্নিমা উৎসবে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটেছে কুয়াকাটা সমুদ্র সৈকতে। রাস মেলায় প্রায় চার শতাধিক দোকানপাট বসেছে। মেলার দোকানপাট থেকে প্রায় দেড় লাখ টাকা রাজস্ব আদায় করেছে পৌর প্রশাসন। 
তিনি আরো জানান, মেলায় কোটি টাকার উপর বিকিকিনি হয়েছে। 
Previous Post

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

Next Post

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য

প্রকাশক

প্রকাশক

Next Post
ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে যুক্তরাজ্য

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ