সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দুর্ঘটনা

গাইবান্ধায় বাস উল্টে আইনজীবী নিহত, আহত ১২

প্রকাশক by প্রকাশক
January 20, 2023
in দুর্ঘটনা
0
গাইবান্ধায় বাস উল্টে আইনজীবী নিহত, আহত ১২
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা:


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১২ যাত্রী আহত হন।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামাল হাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাট নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ওষুধ কোম্পানির একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১২ যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজসহ স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছেন। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Previous Post

নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য অস্ত্রসহ গ্রেফতার

Next Post

রাজশাহীতে সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর–

প্রকাশক

প্রকাশক

Next Post
রাজশাহীতে সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর–

রাজশাহীতে সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর--

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ