সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

চৌদ্দগ্রাম পৌরসভায় ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে!

প্রকাশক by প্রকাশক
April 12, 2023
in ফিচার, সারাবাংলা
0
চৌদ্দগ্রাম পৌরসভায় ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

চৌদ্দগ্রাম পৌরসভায় ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজ চলছে!

মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বাইপাস সড়কের ফালগুনকরা অংশের শ্রী লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চলমান রয়েছে।

এতে করে এলাকার পানি নিস্কাশন ও ময়লা ড্রেন দিয়ে খালে যেতে বিঘ্ন ঘটবে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে ড্রেনেজ নির্মাণ কাজ বন্ধ ছিল। কয়েকদিন থেকে আবারও বিদ্যুতের খুঁটি রেখে একই কায়দায় নির্মাণ কাজ শুরু করলে জনগণের আপত্তির মুখে কাজ বন্ধ রাখতে হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২২ জানুয়ারি বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক পশ্চিম বাইপাস সড়কের ড্রেনেজ নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র জিএম মীর হোসেন। বাইপাস সড়কের ফালগুনকরা অংশের শ্রী লক্ষণ সূত্রধর ও আবু তাহের মাস্টারের বাড়ি সংলগ্ন ড্রেনে তিনটি বিদ্যুতের পিলার রেখেই কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্স।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দীর্ঘ ১ বছরেরও বেশি সময় ধরে ড্রেনেজ নির্মাণ কাজ বন্ধ ছিল। সম্প্রতি ড্রেনের মাঝে বিদ্যুতের তিনটি খুটি রেখেই নির্মাণ কাজ আবারও শুরু করা হয়। ড্রেনে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ কাজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে কর্তৃপক্ষের।

বুধবার সকালে সাংবাদিকরা সরেজমিন পরিদর্শনকালে দেখতে পায়, বিদ্যুতের খুঁটি যথাস্থানে রেখেই পুনরায় ড্রেনের নির্মাণ কাজ চালু করে। এ সময় এলাকার জনগণ কাজে বাধা দেয়ার জন্য সংঘবদ্ধ হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে ড্রেনের কাজ করা হোক। এছাড়া অনেকের বাড়ির সামনে

 রাস্তার পাশে সীমানা প্রাচীর সরানোর জন্য বারবার নির্দেশনা দিলেও সীমানা প্রাচীর সরাচ্ছেনা কেউ। এতে করে রাস্তা ও ড্রেনেজ কাজের বিলম্ব হচ্ছে।পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শাহীন শার হোসেন বলেন, ‘রাস্তা এবং ড্রেনেজ ব্যবস্থার কাজ গত অর্থ বছরে শুরু হয়েছে। তবে এলাকার লোকজন বিদ্যুতের খুঁটি থেকে পূর্ব দিকে জায়গা না

 দেওয়ায় ড্রেনেজ কাজের বিলম্ব এবং ব্যাঘাত ঘটছে। এ বিষয়টি দেখার জন্য প্রকল্প পরিচালক নুর হোসেন পরিদর্শন করে খুঁটি রেখেই কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু পৌরসভার পক্ষ থেকে জনগণের কল্যাণে বিদ্যুতের খুঁটিগুলো স্থানান্তর করতে দেরি হওয়ায় কাজ শেষ করতে দেরি হচ্ছে’।

ঠিকাদারী প্রতিষ্ঠান ফাতেমা ট্রেডার্সের পক্ষে মোঃ মামুন সাংবাদিকদের বলেন, ‘খুঁটি সরিয়ে নেয়ার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে কিছু সময় লাগতে পারে’।চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তিনটি খুঁটি সরিয়ে নেয়ার জন্য ওয়াপদার আবাসিক প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। প্রকৌশলী এ বিষয়ে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন’।

Previous Post

বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের সহায়তা চাইলেন এমপি মহিব

Next Post

নেত্রকোণায় বাজার রক্ষা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

প্রকাশক

প্রকাশক

Next Post
নেত্রকোণায় বাজার রক্ষা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

নেত্রকোণায় বাজার রক্ষা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ