সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশক by প্রকাশক
September 6, 2024
in সারাবাংলা
0
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ শামীম হোসেন,  জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারানির্যাতিত সমন্বয়ক মাহমুদুল হাসান বিবেকের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুরের অন্যতম সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, জেলা ক্রিড়া সংস্থার একটি আহবায়ক কমিটি গঠনের জন্য প্রস্ততিমূলক সভায় ছাত্র সমন্বয়কদের উপস্থিত থাকার জন্য জেলা প্রশাসন থেকে আমন্ত্রণ জানানো হয়।  ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নিয়ে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সভায় অংশগ্রহণ করি। সভা শেষে নিশান, রবিন, তুর্য, আবিদ, আহনাফ, দিয়া, মাহিন, নাসিম, মাহতাব, সামি, রুহানসহ বেশ কয়েকজন নিজেদের সমন্বয়ক দাবী করা ভূয়া সমন্বয়ক তথা কুচক্রি মহল তাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের উপর হামলা করে। তারা আমাদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে মারতে মারতে প্রধান ফটকের বাইরে রাস্তায় নিয়ে যায়। তখন কারানির্যাতিত সমন্বয়ক মাহমুদুল হাসান বিবেককে ব্যাপক মারধর করে তার নাক ফাটিয়ে দেয়া হয় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। পরবর্তীতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর আমাদের উদ্ধার করেন কিন্তু ওই অবস্থায় পুলিশ-প্রশাসনের সামনেই আমাদের প্রাণনাশের হুমকি দেয় তারা। সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক মাহমুদুল হাসান বিবেক, হামিদুল হক সীমান্ত, শাকিলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। হামলায় আহত সমন্বয়ক মাহমুদুল হাসান বিবেককে প্রথমে জামালপুর জেনারেল হাসাপাতলে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসা শেষে শহরের বেসরকারি আল-রেজা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকায় ওই হাসপাতালেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
Previous Post

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সত্য নয়- দাবি স্ত্রীর

Next Post

সকল সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

প্রকাশক

প্রকাশক

Next Post
সকল সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

সকল সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ