সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতি প্রায় ছয় বছরেও পাসপোর্ট ফেরত পাননি বীরমুক্তিযোদ্ধা

প্রকাশক by প্রকাশক
June 14, 2023
in ক্রাইম
0
নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতি প্রায় ছয় বছরেও পাসপোর্ট ফেরত পাননি বীরমুক্তিযোদ্ধা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter
নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের অনিয়ম ও দুর্নীতি প্রায় ছয় বছরেও পাসপোর্ট ফেরত পাননি বীরমুক্তিযোদ্ধা
খন্দকার সাইফুল। নিজস্ব প্রতিবেদক। নড়াইল। নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। আর্থিক সুবিধা না পেয়ে কালিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মাকলুকার চৌধুরীর পাসপোর্ট সংশ্লিষ্টরা নবায়ন করে প্রায় ছয়
বছরেও ফেরত দেননি। তাঁর পাসপোর্ট নম্বর- ৬৫২২৮০৩৪০২৬০৭। 
সংশ্লিষ্টদের এ ইচ্ছাকৃত অবহেলা ও হয়রানীর কারণে নড়াইলের মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম
ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
ভারতের বিহার ট্রেনিংপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরীর অভিযোগে জানা যায়, তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে নবায়ন করার জন্য
যথারীতি সকল নিয়ম-কানুন মেনে গত ২০১৮ সালের ২্ এপ্রিল নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২১দিন পর অর্থাৎ ২০১৮ সালের ২৩ এপ্রিল পাসপোর্টটি ডেলিভারী দেওয়ার দিন ধার্য্য করেন। 
মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী নির্ধারিত দিনে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখতে
পান তাঁর পাসপোর্ট বইয়ের ভিতরে অনেকগুলি পাতা ছেড়া। ওই মুক্তিযোদ্ধা বিষয়টি নড়াইলের পাসপোর্ট অফিসের যথাযথ কর্তৃপক্ষের নজরে আনেন। তখন তাঁরা পাসপোর্টটি ঠিক করে পরে ডেলিভারী দেওয়া হবে বলে তাঁকে জানায় দেন। কিন্তু পরবর্তীতে একাধিকবার ওই পাসপোর্ট অফিসে গিয়ে তাঁর পাসপোর্টটি ফেরত দিতে
অনুরোধ করলেও অদ্যাবধি তাঁকে পাসপোর্টটি দেয়া হয়নি। 
তিনি বহুবার নড়াইলসহ ঢাকার আগারগাও পাসপোর্ট অফিসে তাঁর পাসপোর্টের জন্য ধরণা দিয়েও কোন লাভ হয়নি। মুক্তিযোদ্ধাসহ অন্যান্য পাসপোর্ট অপকর্মের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত পূর্বক উর্ধ্বতন কর্তৃপক্ষের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা বাঞ্ছনীয়।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধা মাকলুকার চৌধুরী বলেন, ‘আমি একজন ওপেন হার্টসার্জারির অসুস্থ রোগী। পাসপোর্ট ডেলিভারি না দেওয়ার কারণে ভিসা নিয়ে ভারতে চিকিৎসার জন্য যেতে পারছিনা। আমি আর্থিক সুবিধা দিতে না পারায় প্রায় গত ছয় বছর অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার পাসপোর্টটি ফেরত দিচ্ছেন না। বরং বিভিন্ন অজুহাত দেখিয়ে আমাকে হয়রানী করছেন। 
তিনি আরো বলেন, পাসপোর্ট অফিসের যারা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবী জানাচ্ছি। পাশাপশি, আমার পাসপোর্টটি যাতে দ্রুত ফেরত পেতে পারি তার জন্য যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।’
এ প্রসঙ্গে নড়াইল আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মো.জাহাঙ্গীর আলম বলেন, পাসপোর্টধারী ব্যক্তিকে অফিসের সঙ্গে যোগাযোগ করতে বলেন। বিষয়টি জেনে ব্যবস্থা নেব।
Previous Post

গঙ্গাচড়া আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী রেজভী

Next Post

মনপুরায় মেঘনা নদীতে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে

প্রকাশক

প্রকাশক

Next Post
মনপুরায় মেঘনা নদীতে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে

মনপুরায় মেঘনা নদীতে ৩ ট্রলার ডুবি, নিখোঁজ ২০ জেলে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ