সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন মহেশপুরের রফিকুল

প্রকাশক by প্রকাশক
April 2, 2023
in জাতীয়, ফিচার
0
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেলেন মহেশপুরের রফিকুল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ

মহেশপুরের রফিকুল ইসলাম

কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য ও অনুকরণীয় অবদান রাখায় ‘বঙ্গবন্ধু কৃষি পুরস্কার’ পেয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষক রফিকুল ইসলাম। সমতল ভূমিতে দার্জিলিং জাতের কমলা ও মাল্টা চাষে সফলতা পাওয়ায় তাকে এ রাষ্ট্রীয় পদক দেওয়া হয়। বুধবার ১২ অক্টোবর দেশের ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় এ পদক ও নগদ টাকা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন।

রফিকুল মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের আইনুদ্দীন মন্ডলের ছেলে। ঝিনাইদহ শহর থেকে ৬৪ কিলোমিটার দূরে ভারতীয় সীমান্ত ঘেষা মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নে এ গ্রামের অবস্থান। তার কমলা বাগান থেকে ভারতীয় সীমান্ত মাত্র ৪০০ গজ দূরে। 

এই মাঠ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীই মূলত ভারত-বাংলাদেশর মধ্যে বিভক্তির রেখা টেনে দিয়েছে। তিন ভাই পাঁচ বোনের মধ্যে মেজ রফিকুল। রফিকুল ইসলাম বেশ আগে থেকে নার্সারী ব্যবসার সাথে জড়িত। তার মাঠে চাষযোগ্য কোন জমি না থাকলেও ২০১৬ সালের দিকে বর্গা নেওয়া ৫ বিঘা জমিতে ১২০টি কমলার চারা দিয়ে শুরু হয় চাষ। ২০১৯ সালে কমলা বিক্রির টাকায় ১০ কাঠা কৃষি জমি কেনেন। বর্তমানে ৭৫ বিঘা জমিতে মাল্টা ও কমলার চাষ রয়েছে।

Previous Post

কালীগঞ্জে ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিখন কেন্দ্রে নানা অনিয়ম

Next Post

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়

প্রকাশক

প্রকাশক

Next Post
সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়

সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালে চিকিৎসা হয়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ