সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে দোয়া মাহফিল, অংশ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

প্রকাশক by প্রকাশক
August 16, 2026
in জাতীয়
0
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে দোয়া মাহফিল, অংশ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে দোয়া মাহফিল, অংশ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা

চিফ রিপোর্টার:কিশোরগঞ্জ, শনিবার, ৩১ শ্রাবণ ( ১৫ আগস্ট):

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে কিশোরগঞ্জে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ কিশোরগঞ্জ শহরের নূর মসজিদে জেলা বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম এমপি এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম-সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

দোয়া মাহফিলে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একজন বিরল ব্যক্তিত্ব। তাঁর মতো সম্মানযোগ্য ও ত্যাগী নেত্রী পৃথিবীতে দ্বিতীয়টি খুঁজে পাওয়া কঠিন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও অন্যায়ের কাছে মাথা নত করেননি।

মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সঙ্গে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো গভীরভাবে সম্পৃক্ত। তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গণতন্ত্রের জন্য তাঁর সংগ্রাম ও ত্যাগের কারণে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।

আগামীকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ১৪ জন মৎস্যজীবী ও মৎস্যচাষিকে স্বর্ণপদক প্রদান করবেন। কিশোরগঞ্জবাসীর জন্য এটি অত্যন্ত গৌরব ও সৌভাগ্যের বিষয়। মন্ত্রী আগামীকালের অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি বলেন, ‘জিয়া পরিবার মানেই বাংলাদেশ, জিয়া পরিবার মানেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক।’ তিনি বলেন, রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, এমনকি সন্তান হারানোর মতো ব্যক্তিগত শোকের মধ্যেও বেগম খালেদা জিয়া তাঁর আদর্শ ও অবস্থান থেকে সরে যাননি।

তিনি আগামীকালের জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা অবদান রেখেছেন, তাঁদের জন্যও দোয়া করতে হবে।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

Previous Post

আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

Next Post

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

প্রকাশক

প্রকাশক

Next Post
সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
  • সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি সচিব
    সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের ‘জিরো টলারেন্স’- কৃষি [আরও বিস্তারিত পড়ুন]
  • বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে দোয়া মাহফিল, অংশ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
    বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে দোয়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ