সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর:

৫টি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন করবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশক by প্রকাশক
September 22, 2025
in জাতীয়
0
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর:
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর:৫টি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন করবে বাংলাদেশ সেনাবাহিনী

বিলাল হুসাইন:ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫:
যশোর ও খুলনার ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

 

আজ রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে স্বাক্ষর করেন যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি. এম. আব্দুল মোমিন। সেনাবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ, এএফডব্লিউসি, পিএসসি।

 

প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদী (৩৫ কিমি), হরি-তেলিগাতি নদী (২০ কিমি), আপারভদ্রা নদী (১৮.৫ কিমি), টেকা নদী (৭ কিমি) ও শ্রী নদী (১ কিমি)সহ মোট ৫টি নদীর ৮১.৫ কিমি পুনঃখনন করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৯৯৮ দশমিক ১৯ লক্ষ টাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী “অর্পিত ক্রয়কার্য (Delegated Procurement)” পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

নদী খননের পাশাপাশি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ড্রেজড মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করা হবে। পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণ কার্যক্রমও হাতে নেওয়া হবে।

 

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং সেনাবাহিনী যৌথভাবে কাজটি বাস্তবায়ন, তদারকি ও অগ্রগতি পর্যবেক্ষণ করবে। কাজ সম্পন্ন হলে এ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে বড় পরিবর্তন আসবে।

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. এনায়েত উল্লাহ ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাপাউবোর দক্ষিণ-পশ্চিমাঞ্চল, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আমিনুল ইসলাম; সেনাবাহিনীর স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লে. কর্নেল তানভীর আহমেদ, পিএসসি; যশোর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী এবং সেনাবাহিনীর প্রকল্প কর্মকর্তা মেজর গাজী নাজমুল হাসান।

 

Previous Post

অভিযানে ২৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২ লাখ ২০ হাজার টাকা

Next Post

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

প্রকাশক

প্রকাশক

Next Post
ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

ইউনিলিভার বাংলাদেশের নতুন সিইও ও এমডি রুহুল কুদ্দুস খান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ