সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভোলায় বৈরী আবহাওয়াতেও প্রকৃতিপ্রেমীদের ঢল পর্যটককেন্দ্রে

প্রকাশক by প্রকাশক
July 2, 2023
in সারাবাংলা
0
ভোলায় বৈরী আবহাওয়াতেও প্রকৃতিপ্রেমীদের ঢল পর্যটককেন্দ্রে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলায় বৈরী আবহাওয়াতেও প্রকৃতিপ্রেমীদের ঢল পর্যটককেন্দ্রে
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ
ভোলায় টানা বর্ষণ আর আবহাওয়ার বৈরীভাব উপেক্ষা করে প্রকৃতির টানে ছুটে আসছেন পর্যটকরা। ঈদের ছুটিতে মেঘনা পাড়ের এসব পর্যটন কেন্দ্র ও রিসোর্টগুলো জমে ওঠার কথা থাকলেও তুলনামূলক ভ্রমণপিপাসুদের উপস্থিতি অনেকটা কম।
এতে লোকসানের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তবে বৃষ্টি কমে গেলে জমজমাট হয়ে ওঠবে বলে মনে করছেন তারা। জানা গেছে, দ্বীপজেলা ভোলায় উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র না থাকলেও মেঘনার কুল ঘেঁষে মনোরম পরিবেশে গড়ে উঠেছে ইলিশ বাড়ি, আলাপন, মেঘনা রিসোর্ট ও শাহবাজপুরসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র।
বিশেষ উৎসবগুলোতে সেখানে ভিড় জমে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের। তবে এবারের ঈদুল আজহার ছুটিতে বৈরী আবহাওয়ায় পর্যটকদের খরা এসব স্পটে।
নান্দনিক রূপে সাজিয়ে আকর্ষণীয় করা হলেও জমে উঠেনি পর্যটন কেন্দ্রগুলো। তবে প্রকৃতিপ্রেমীরা বৃষ্টি উপেক্ষা করেই ছুটে আসছেন এসব স্পটে। বিশেষ করে ইলিশ বাড়িতে দেখা গেছে পর্যটকদের ঢল। ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রে পরিচালনা কমিটির সদস্য আরিফ উদ্দিন রনি বলেন, যারা প্রকৃতিকে ভালোবাসেন, ভ্রমণ করতে ভালোবাসেন তারা প্রকৃতির সান্নিধ্য পেতে ছুটে আসছেন ইলিশ বাড়িতে। ঘুরতে আসা তরুণী শাহনাজ, রূপা, তন্নি ও সালমা বলেন, এখানে ঘুরতে এসে খুবই ভালো লাগছে। বৃষ্টির মধ্যে ঘুরতে আসা অন্য রকমের একটা অনুভূতি। বৃষ্টির মধ্যে নদী আর সবুজ প্রকৃতি যেন সেজেছে নতুন রূপে।
ইলিশ বাড়ির পরিচালক এম হেলাল উদ্দিন বলেন, বৃষ্টি কমে আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকদের ঢল নামবে। আমরা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইলিশ বাড়িকে সাজিয়েছি, খুব শিগগির এখানে একটি টাওয়ার, সুইমিংপুল ও গেস্ট হাউস নির্মাণ করা হবে। তখন মনোরম পরিবেশে ছুটে আসবেন পর্যটকরা। এদিকে, ইলিশ বাড়ির পাশে আলাপন ও শাহবাজপুর পর্যটন কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানেও ভিড় কম। পর্যটকদের ভিড় বাড়বে বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় বিভিন্ন স্পটে পুলিশ মোতায়েন রয়েছে। ঈদের ছুটিতে প্রতিবারের মত এবারও বিপুল পরিমাণ পর্যটকদের সমাগম হবে বলে মনে করছেন স্থানীয়রা।
Previous Post

ভোলার বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০০ টাকায়, ধনিয়া পাতা ৪০০

Next Post

৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ

প্রকাশক

প্রকাশক

Next Post

৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি পাভো ব্রেভ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ