সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home কৃষি

ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবাধে বাগদার পোনা শিকার, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ

প্রকাশক by প্রকাশক
June 15, 2023
in কৃষি
0
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবাধে বাগদার পোনা শিকার, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় অবাধে বাগদার পোনা শিকার, ধ্বংস হচ্ছে দেশীয় মাছ
সাব্বির আলম বাবু, সত্যকন্ঠ;বিশেষ প্রতিনিধিঃ
ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করেই অবাধে চলছে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার। এক শ্রেণীর মুনাফালোভী জেলেচক্র মশারি জাল দিয়ে বাগদা শিকারে নেমে পড়ছেন। বাগদা রেণু শিকারের কারণে হুমকির মুখে পড়ছে দেশীয় প্রজাতির ছোট ছোট পোনা মাছ।
প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় অর্ধকোটি পিস বিভিন্ন জাতের মাছের পোনা।
জেলেরা বলছেন, ইলিশ ধরা বন্ধ থাকায় কাজ নেই তাই পেটের দায়ে মাছ শিকার করছেন। অন্যদিকে মৎস্য বিভাগ বলছে বাগদা ও গলদা রেণু রক্ষায় অভিযান চলছে। ভোলার তুলাতলী, রাজাপুর, হাকিমুদ্দি,
বেতুয়াসহ বেশ কয়েকটি স্পটে খোঁজ নিয়ে দেখা গেছে, নদীর তীর ঘেঁষে কিংবা চরের মধ্যে মশারি জাল দিয়ে প্রতিদিন চলছে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার।
এরপর বিশেষ পাত্রে রেণুগুলো রেখে অন্য প্রজাতির মাছ বাইরে ফেলে দেওয়া হচ্ছে।
যে কারণে দেশীয় প্রজাতির মাছসহ অন্য প্রজাতির ছোট ছোট পোনা ধ্বংস হতে চলছে। জেলেদের ধরা এসব রেণু বিভিন্ন কৌশলে চোরাই পথে পাচার করছেন পাইকাররা।অভিযোগ উঠেছে, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবাধে বাগদা শিকার চললেও যেন রেণু শিকার বন্ধে নেই কার্যকরী কোনো পদক্ষেপ।
এতে বেপরোয়া হয়ে পড়েছেন শিকাররীরা। তবে নিষেধ জেনেও কোনো কোনো জেলে পেটের দায়ে নামছেন শিকারে।
কয়েকজন জেলে জানান, সাগরে ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ, তাই বেকার জেলেরা সংসারের খরচ জোগাতে রেণু শিকারে নেমে পড়ছেন। প্রতি পিস রেণু বিক্রি হচ্ছে এক
টাকা দরে। এক হাজার রেণুর মূল্য এক হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে জেলেরা জানান, এক হাজার রেণুর সঙ্গে অন্য প্রজাতির মাছও জালে উঠে আসে, তখন বাগদা বা গলদা রেণু রেখে অন্য মাছ ফেলে দিতে হয়। এভাবে দেশীয় মাছ নষ্ট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেল,
সাতক্ষীরা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় ভোলার এ রেণুর চাহিদা থাকায় মুনাফার আশায় জেলেদের মধ্যে কেউ কেউ বাগদা শিকারে নেমে পড়ছেন। মাছ বাছাই করতে গিয়ে প্রতিদিন প্রায় অর্ধ কোটি রেণু ধ্বংস করা হচ্ছে বলে জানায় এলাকাবাসী।
তবে বাগদা শিকার বন্ধে অভিযান চলছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা। তিনি বলেন, আমরা জেলেদের সচেতন করছি, তারা যাতে বাগদা রেণু ধরা থেকে বিরত থাকে। তারপরেও যারা নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগদা রেণু শিকার বন্ধে করে দেশীয় প্রজাতির মাছ রক্ষার দাবি ভোলাবাসীর।
Previous Post

ভোলায় কমিউনিটি অপারেশন ম্যানুয়াল এর উপর ৩ (তিন) দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Next Post

মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

মেট্রোপলিটন পুলিশের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
  • শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল
    শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর
    প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে-আইনমন্ত্রী
    আইনের শাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ [আরও বিস্তারিত পড়ুন]
  • মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
    মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ