সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

ভোলায় ৫৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮০ কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ হচ্ছে

প্রকাশক by প্রকাশক
March 25, 2023
in ফিচার, সারাবাংলা
0
ভোলায় ৫৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮০ কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ হচ্ছে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ভোলায় ৫৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৮০ কিলোমিটার পল্লী সড়ক নির্মাণ হচ্ছে


সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধিঃ


ভোলায় ৫৪কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে পল্লী সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৮০ ভাগ নতুন সড়ক ও ২০ ভাগ পুরাতন সড়ক সংস্কার চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র বাস্তবায়নে ৭৯.৭৮

কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ ২০১৯ সালে শুরু করা হয়। এতে করে গ্রামীণ এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হচ্ছে।

অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইআরআইডিপি-৩) এর আওতায় এসব সড়কের নির্মাণ কাজ ইতোমধ্যে ৬০ ভাগ সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে শতভাগ কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

জেলা এলজিইডি সূত্র জানায়, এসব সড়কের মধ্যে সদর উপজেলায় ১২ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকায় ১৮ দশমিক ৮১ কিলোমিটার সড়ক, বোরহানউদ্দিনে ১০ কোটি ৩৭ লাখ টাকায় প্রায় ১১ কিলোমিটার, দৌলতখানে ৪ দশমিক ৬৮ কিলোমিটার সড়ক ৪ কোটি ৪৩

লাখ ৭ হাজার টাকা ব্যয়ে, লালমোহনে ১৩ কেটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকায় ১৪ দশমিক ৭৩ কিলোমিটার ও চরফ্যাশন উপজেলায় ১৪ কোটি ৬৩ লাখ ৪ হাজার টাকায় ৩০ দশমিক ৬২ কিলোমিটার সড়ক রয়েছে।

জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহীম খলীল জানান, পাঁচ বছর মেয়াদের এ প্রকল্প’র কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রত্যেকটি সড়কের প্রসস্থতা সর্বনিম্ন ১০ ফিট থেকে সর্বোচ্চ ১৮ ফিট পর্যন্ত

 রয়েছে। এসব সড়ক নির্মাণের ফলে গ্রামের সাধারণ মানুষের চলাচল অনেক সহজ হবে। তাদের কৃষি পণ্য আনা নেওয়ার ফলে তারা পণ্যের সঠিক দাম পাবে। কাঁচা ও ভাঙ্গা সড়কে চলাচলের ভোগান্তি থেকে মানুষ স্থায়ী মুক্তি পাবে।

তিনি আরো বলেন, কাজের গুণগত মান সঠিক রাখার জন্য উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের টিম নিয়মিত তদারকি করছে। এছাড়া আমাদের মন্ত্রণালয়ের টিমও কাজের তদারকি করছে। প্রকল্পটি শেষ হলে পল্লী এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নসহ ইতিবাচক প্রভাব পড়বে সার্বিক কর্মকান্ডে।

Previous Post

কুতুবদিয়ায় সন্তানসহ এক মায়ের আত্মহত্যা

Next Post

ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post
ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

ফরিদপুরের সালথায় বজ্রপাতে যুবকের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ