সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
May 28, 2026
in জাতীয়
0
মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মনের পশুত্ব ত্যাগ করে ত্যাগের মহিমায় দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:চট্টগ্রাম, ২৮ মে ২০২৬ খ্রি.

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, কোরবানির ত্যাগের মহিমা থেকে শিক্ষা নিয়ে মনের পশুত্ব ও লোভ-লালসার ঊর্ধ্বে উঠে আমাদের একটি উন্নত সমাজ গঠন করতে হবে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে এবং দেশের সামগ্রিক উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জামে মসজিদের ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি দেশের মানুষের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে নির্বাচিত সরকারের এই যাত্রায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশকে আরও উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জনগণকে সাথে নিয়েই সরকারের এই উন্নয়ন যাত্রা দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং ইতোমধ্যে দেশের মানুষ প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন ও পরিবর্তনের সুফল পেতে শুরু করেছে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের মূল লক্ষ্য।

মাননীয় প্রধানমন্ত্রীর সরল-সোজা ও অহংকারমুক্ত জীবনযাপনের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের সরল-সোজা জীবনযাপন আমাদের অনুপ্রাণিত ও গভীরভাবে প্রভাবিত করেছে। অহংকারমুক্ত জীবনযাপনের এই অনন্য দৃষ্টান্ত আমাদের দেশের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করার শক্তি যোগায়।

পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, কোরবানির প্রকৃত ত্যাগের মহিমা যেন আমরা সবসময় হৃদয়ে ধরে রাখতে পারি। এই ত্যাগের চেতনাকে ধারণ করেই আমাদের দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে হবে।

ব্রিফিংকালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি তাঁর প্রিয় নগরী চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সর্বস্তরের নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

Previous Post

শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে ঈদ উদযাপনের আহ্বান জানান মন্ত্রী দীপেন দেওয়ান

Next Post

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
    বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ’র বৈঠক
    যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর [আরও বিস্তারিত পড়ুন]
  • এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের
    রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী
    অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ