সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

মেহেরপুরে ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করানোর অভিযোগে বিক্ষোভ,

প্রকাশক by প্রকাশক
October 25, 2024
in সারাবাংলা
0
মেহেরপুরে ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করানোর অভিযোগে বিক্ষোভ,
1
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মেহেরপুরে ঘুষের বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করানোর অভিযোগে বিক্ষোভ,

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
 ২৪ অক্টোবর , ২০২৪ ·

মেহেরপুর বিআরটিএ’র মোটর ভেহিকেল ইন্সপেক্টর জিয়াউর রহমানের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে একটি পক্ষকে মোটরযানের ড্রাইভিং লাইসেন্স এর লিখিত পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র’র (টিটিসি)ড্রাইভিং ট্রেডের পরীক্ষার্থীরা।

বিআরটিএ’র মাধ্যমে যারা ঘুষ দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে তাদের সকলকেই গতকাল বুধবার অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় পাশ করানো হয়েছে অপর দিকে টিটিসি’র পরীক্ষার্থীরা ঘুষ না দেওয়ায় তাদের ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন কে পাশ করানো হয়। পরে পরীক্ষার্থীরা খাতা পুনরায় নিরীক্ষার আবেদন জানায়, তাতে আরও ২০ জন পাশ করে। এমন অভিযোগে ফুৃঁসে ওঠেন তারা। তাদের অভিযোগের পরে আগের পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হলে পরিস্থিতি শান্ত হয়। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের অভিযোগ, টিটিসি’তে তিন মাসের ড্রাইভিং কোর্স শেষ করে ৭৬ জন পরীক্ষার্থী ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করে মাত্র ২৭ জন পাশ করেছে। এদিকে কোন রকম প্রাকটিক্যাল ও ব্যবহারিক প্রশিক্ষণ না নিয়ে ১শ ৩৫ জন ড্রাইভিং পরিক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১শ ৩০ জনকে ঘুষের বিনিময়ে পাশ করানো হয়েছে। টিটিসি থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের খাতা পুণঃ পরীক্ষনে ২০ জন পুনরায় পাশ করে। এতে প্রমানিত হয় খাতা নিরীক্ষণে অনিয়ম হয়েছে। তাদের আরো অভিযোগ বিগত দিনে টিটিসি থেকে ড্রাইভিং পরীক্ষায় অংশ নেওয়ার সময় জনপ্রতি বিআরটিএ অফিসে দুই হাজার টাকা করে ঘুষ দিতে হতো। কিন্তু এবার তারা সে ঘুষ পদ্ধতি বন্ধ করে দিয়েছে। তাই তাদের ইচ্ছা করে ফেল করানো হয়েছে। তবে পুনঃ পরীক্ষায় টিটিসি থেকে ৬২ জন অংশ গ্রহণ করে ৫৫ জন লিখিত পরীক্ষায় পাশ করে তবে সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে মাত্র ১৮ জন পাশ করে। অপর দিকে বিআরটিএ দপ্তরের কম্পিউটার অপারেটর স্বাধীনের বিরুদ্ধে বায়োমেট্রিক গ্রহণের সময় জনপ্রতি ১শ টাকা করে ঘুষ নেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা।

এ বিষয়ে বিআরটিএ দপ্তরের মোটর ভেহিকল ইন্সপেক্টর জিয়াউর রহমান বলেন কোন অনিয়ম হয়নি। তবে খাতা দেখায় কিছু ভুল হয়েছিলো।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থীদের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে আগের পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। তবে কেউ যদি এ বিষয়ে লিখিত অভিযোগ দেয় তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Previous Post

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Next Post

এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা- বিদ্যুৎ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা- বিদ্যুৎ উপদেষ্টা

এটি দুর্ঘটনা নয়, এটি সম্পূর্ণ অবহেলা ও দায়িত্বহীনতা- বিদ্যুৎ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী
    সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ