সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
October 31, 2026
in জাতীয়
0
রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:রংপুর, ৩১/১০/২০২৬

রংপুর জেলা স্টেডিয়ামসহ দেশের সব জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম পর্যায়ক্রমে সংস্কার ও আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

আজ শনিবার (৩১ অক্টোবর) রংপুর জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খেলাধুলার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনতে চায় সরকার। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় রংপুর জেলা স্টেডিয়ামও রয়েছে। স্টেডিয়ামে সুইমিং পুল, ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আটটি বিভাগে ভাগ করে পর্যায়ক্রমে জেলা স্টেডিয়াম, সুইমিং পুল, ইনডোর স্টেডিয়াম ও জিমনেসিয়াম সংস্কার এবং আধুনিকায়ন করা হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে। তবে এসব কাজ বাস্তবায়নে কিছুটা সময় প্রয়োজন। রংপুর জেলা স্টেডিয়ামের ড্রেসিং রুম, প্রেস বক্স ও গ্যালারিসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়নও পর্যায়ক্রমে করা হবে। এজন্য সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরা কাজ করছেন।

রংপুরে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের দাবির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, রংপুর খেলাধুলাপ্রিয় একটি নগরী। এখান থেকে অতীতে অনেক খেলোয়াড় তৈরি হয়েছেন, ভবিষ্যতেও হবেন। তবে নতুন বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের আগে বিদ্যমান স্টেডিয়ামগুলোর প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন করা হবে। এরপর প্রয়োজন বিবেচনায় নিয়ে বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে।

দেশের ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ তৈরির পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন। এ জন্য প্রতিটি ইউনিয়নে তিন থেকে আট বিঘা পর্যন্ত খাসজমি চিহ্নিত করার আহ্বান জানান তিনি। এসব জমি সংস্কার করে খেলার উপযোগী মাঠ তৈরি করা হবে, যাতে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ সব বয়সী মানুষ খেলাধুলার সুযোগ পায়।

নতুন কুঁড়ি স্পোর্টসের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী একযোগে দেশের ৫০৩টি উপজেলায় দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম আসরে অংশ নেওয়া ৩১০ জন ক্রীড়াবিদের মধ্য থেকে ৪০ জনকে বাছাই করে স্থায়ীভাবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ব্যবস্থা করা হয়েছে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রশিক্ষণ নেবে এবং উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে। পরবর্তী সময়ে তাদের পেশাদার খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

এ সময় সংরক্ষিত নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সামছুজ্জামান সামু, রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল আলম নাজু, জেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

 

Previous Post

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নাম পরিবর্তনের এফিডেভিট
  • জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম
    জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল [আরও বিস্তারিত পড়ুন]
  • মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
    মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ আহরণে ৮ মাসের [আরও বিস্তারিত পড়ুন]
  • বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ লটারি প্রক্রিয়াকে বিতর্কিত করার প্রবণতা দু:খজনক- গণপূর্ত মন্ত্রী
    বদলি-পদায়নে অনিয়ম ও তদবির বন্ধে স্বচ্ছ এবং নিরপেক্ষ [আরও বিস্তারিত পড়ুন]
  • কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন সৃষ্টি করেছে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
    কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট লালমনিরহাটে আলোড়ন [আরও বিস্তারিত পড়ুন]
  • রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    রংপুরের সব ক্রীড়া অবকাঠামো আধুনিকায়ন করা হবে-যুব ও [আরও বিস্তারিত পড়ুন]
  • ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
    ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ