সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
August 26, 2023
in ক্রাইম, দেশ, ফিচার
0
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর গ্রেফতার
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চোর গ্রেফতার

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের ১১০ কেজির অধিক তামার তারসহ চোর চক্রের ১ সদস্যকে আটক করেছে ৩ আনসার ব্যাটালিয়ন, রামপাল ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৬ আগষ্ট) বিকাল ৫ টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে লেবার কলোনির (এপিবিএল) কোম্পানীর ১০ নম্বর কক্ষে অভিযান চালিয়ে চোর চক্রের ওই সদস্যদের আটক করা হয়।

 

আটককৃত চোর মোঃ মাহফুজ হাওলাদার (২৬) রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সাত পুকুরিয়া গ্রামের লিয়াকত হাওলাদারের পুত্র। আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ শনিবার রাত সাড়ে ৭টার দিকে দিকে এ তথ্যনিশ্চিত করেছেন।এ বিষয়ে অধিনায়ক চন্দন দেবনাথের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,

 

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানী এলাকা থেকে বিপুল পরিমান তামার তার পাচার করা হবে। ওই সংবাদের ভিত্তিতে আনসার ব্যাটালিয়নের চৌকশ আভিযানিকএকটি দল বিদ্যুৎ কেন্দ্রের লেবার কলোনির এপিবিএল কোম্পানীর ১০ নম্বর কক্ষে অভিযান চালায়।

 

এ সময় ১১০ কেজির অধিক পরিমানে আর্থিং কপার ক্যাবলসহ চোর চক্রের ঐ সদস্যকে আটক করা হয়। জব্দ করা কপার ক্যাবলের আনুমাণিক বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা প্রায়। তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক জব্দ করা মালামালসহ চোরদের রামপাল থানায় সোপর্দ করা ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য গত মে ২০২২ তারিখ থেকে এ পর্যন্ত ৫৯ টির অধিক অভিযানে প্রায় ৭০ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল ও ৫১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Previous Post

এক নায়কতন্ত্র কওমী মাদ্রাসা

Next Post

রমেকে স্বাস্থ্য পরীক্ষার মেশিন সিটি স্ক্যান, এমআরআইসহ বেশিরভাগ মেশিনই অকেজো রোগীদের বেশি টাকা খরচ করে প্রাইভেটে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে

প্রকাশক

প্রকাশক

Next Post
রমেকে স্বাস্থ্য পরীক্ষার মেশিন সিটি স্ক্যান, এমআরআইসহ বেশিরভাগ মেশিনই অকেজো রোগীদের বেশি টাকা খরচ করে প্রাইভেটে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে

রমেকে স্বাস্থ্য পরীক্ষার মেশিন সিটি স্ক্যান, এমআরআইসহ বেশিরভাগ মেশিনই অকেজো রোগীদের বেশি টাকা খরচ করে প্রাইভেটে পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ