সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

লালপুরে কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও

প্রকাশক by প্রকাশক
February 8, 2023
in সারাবাংলা
0
লালপুরে কয়েকশো গ্রাহকের টাকা নিয়ে উধাও এনজিও
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

এ জেড সুজন মাহমুদ,নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে ‘গ্রোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’ নামে এক বিদেশি সংস্থাকে ‘এনজিও’ পরিচয়ে হতদরিদ্র শতশত গ্রাহককে মোটা অংকের টাকা ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন একটি প্রতারণা চক্র।

মঙ্গলবার (৭ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার বুধিরামপুর এলাকায় এনজিওটির অফিসে ভুক্তভোগী গ্রাহকরা জড়ো হয়ে এ অভিযোগ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত এক সপ্তাহ আগে প্রতরক চক্রটি ‘গ্রোবাল পার্টনারশিপ ফর এডুকেশন’ নামে একটি বিদেশি সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে সরকার অনুমোদিত এনজিও দাবি করে উপজেলার বুধিরামপুর এলাকার মোজের প্রামাণিকের মেয়ে শরিফা খাতুনের বাড়ি ভাড়া

নিয়ে এনজিওটির নাটোর জোনাল অফিস গড়ে তোলেন। সেই অফিস থেকে পদ্মার চরাঞ্চল, আশ্রয়ণ প্রকল্প ও তার আশেপাশের এলাকায় প্রতরণার জাল বিস্তার করেন ওই প্রতারক চক্রটি। গত দুই দিনে প্রায় ২ শত হতদরিদ্র মানুষকে ঋণ

দেওয়া কথা বলে তাদের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে গতকাল দুপুর থেকে লাপাত্তা হয়ে যান। পরে তালাবন্ধ এনজিওর অফিসে ভুক্তভোগী গ্রাহকরা ভীড় করে পাওনা টাকা চেয়ে আন্দোলন করেন।

এসময় কথা হয় রসুলপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আলতাফ হোসেনের স্ত্রী জাহানারার সাথে। তিনি জানান, আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎ না থাকায় সৌর বিদ্যুৎ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ হাজার টাকা নিয়েছেন। এছাড়া ওই আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্র আরো কয়েকজনের থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন চক্রটি।

আরেক ভুক্তভোগী বিলমাড়িয়ার হামিদুল ইসলাম জানান, তার বাড়িতে কেন্দ্র গঠন করে ২ বছর মেয়াদে ২ লাখ টাকা করে ঋণ দেওয়ার কথা বলে প্রত্যেকের থেকে ২০হাজার করে টাকা জামানত নিয়েছেন। পরে অফিসে ঋণ নিতে এসে দেখেন

অফিসে তালা দেওয়া এবং ওইসব ভুয়া কর্মকর্তাদের ফোন বন্ধ। এসব প্রতারক চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এবিষয়ে বাড়ির মালিক শরিফা খাতুন জানান, গত এক সপ্তাহ আগে ১২ হাজার টাকায় ওই এনজিওটিকে বাড়িটি ভাড়া দিয়েছিলেন তিনি। দুপুর থেকে রুমে তালা দিয়ে এনজিও টির কর্মকর্তা পালিয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এবিষয়ে কথা বলতে লালপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালেবকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মেনোয়ারুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা হবে।

আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা।

Previous Post

তেঁতুলিয়ায় ভিনদেশি টিউলিপ

Next Post

দোয়া ও মিলাদ দিয়ে শুরু হলো মূলনা ইউনিয়নের চেয়ারম্যান- মেম্বারদের পথ চলা

প্রকাশক

প্রকাশক

Next Post
দোয়া ও মিলাদ দিয়ে শুরু হলো মূলনা ইউনিয়নের চেয়ারম্যান- মেম্বারদের পথ চলা

দোয়া ও মিলাদ দিয়ে শুরু হলো মূলনা ইউনিয়নের চেয়ারম্যান- মেম্বারদের পথ চলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ