সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

প্রকাশক by প্রকাশক
April 18, 2026
in জাতীয়
0
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

১৮ এপ্রিল, ২০২৬

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:আজ শুক্রবার দিবাগত রাতে হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি, এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমি আপনাদের সঙ্গে হজ যাত্রার প্রাক্কালে দেখা করার সুযোগ পেয়েছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দেশের মানুষের জন্য বর্তমান সরকার যে কাজগুলো করার চেষ্টা করছে তা যেন সম্পন্ন করার তৌফিক আল্লাহ দান করেন। এসময় তিনি হজ যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দেশ ও জাতির জন্য হজ যাত্রীদের নিকট দোয়া প্রার্থনা করেন।

সৌদি সরকার ঘোষিত হজ ব্যবস্থাপনার রোডম্যাপ অনুসারে আজ থেকে হজ ফ্লাইট-২০২৬ শুরু হলো। এ বছর বিমান বাংলাদেশ, সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্স এর ২০৭টি ফ্লাইটের মাধ্যমে কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই প্রায় ৭৮,৫০০ জন হজযাত্রী পরিবহন করা হবে। এছাড়া গতবছরের তুলনায় টিকেট প্রতি খরচ ১২ হাজার টাকা কমানো হয়েছে।
বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি রাত ০০:২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। আজ মোট ১৪ টি ফ্লাইট রয়েছে যার মধ্যে ছয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চারটি সৌদিয়া ও চারটি ফ্লাইনাস পরিবহন করবে।

 

Previous Post

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া

প্রকাশক

প্রকাশক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
    হজ ফ্লাইট – ২০২৬ এর শুভ উদ্বোধন করলেন মাননীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির কল্যাণে চাইলেন দোয়া
    হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেশ ও জাতির [আরও বিস্তারিত পড়ুন]
  • মির্জাপুরে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে শিক্ষক সমিতির সংবর্ধনা
    মির্জাপুরে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে শিক্ষক [আরও বিস্তারিত পড়ুন]
  • আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর — মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    আগামীর বাংলাদেশ শিশুদের উপযোগী করে গড়ে তুলতে সরকার [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী
    তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ: [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস
    নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল ২০২৬ সংসদে পাস [আরও বিস্তারিত পড়ুন]
  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ