সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

১৭ নভেম্বর থেকে আমন সংগ্রহ শুরু: খাদ্য উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
November 14, 2024
in ফিচার
0
১৭ নভেম্বর থেকে আমন সংগ্রহ শুরু: খাদ্য উপদেষ্টা
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

১৭ নভেম্বর থেকে আমন সংগ্রহ শুরু: খাদ্য উপদেষ্টা

আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
১৪ নভেম্বর, ২০২৪

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্য অধিদপ্তরের এক সভায় বলেছেন, আগামি ১৭ নভেস্বর থেকে আমন ধানের সংগ্রহ শুরু হবে। এ বছর উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। এটা আল্লাহর রহমত এবং অশেষ মেহেরবানি। ধারণ ক্ষমতা সন্তোষজনক পর্যায়ে আছে। অতিরিক্ত খাদ্য সংরক্ষণের জন্য তেজগাঁও বা অন্যান্য দিকে নিয়ে আসা হবে।

আমদানি বিষয়ে উপদেষ্টা বলেন কিছু খাদ্য আমদানি প্রক্রিয়াধীন আছে। ১.৫ লক্ষ টন খাদ্য আমদানির জন্য ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে ভালো আগ্রহ দেখছি। গত ১ সপ্তাহ পর্যন্ত চালের দাম যতটুকু বেড়েছে আপাতত তা স্থিতিশীল রয়েছে। আমন ধান বাজারে আসলে দাম আস্তে আস্তে কমবে বলে আশা করছি। তিনি আরও বলেন কৃষক যাতে ন্যায্য দাম পায় সেদিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে নিরুৎসাহিত করা যাবেনা।

খাদ্যশস্য আমদানির লক্ষ্যমাত্রার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, চাল সংগ্রের লক্ষ্যমাত্রা ৫.৫ লক্ষ মেট্রিকটন, আতপচাল ১ লক্ষ মেট্রিকটন এবং ধান ৩.৫ লক্ষ মেট্রিকটন। চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ টাকা প্রতি কেজি, আতপচাল ৪৬ টাকা প্রতি কেজি এবং ধান ৩৩ টাকা প্রতি কেজি।

মিল মালিকদের সিন্ডিকেট বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, যারা সিন্ডিকেট করে তাদের কালো তালিকাভূক্ত করে ভবিষ্যতে তাদের সাথে আর চুক্তি করা হবেনা। এক্ষেত্রে মন্ত্রণালয় সতর্ক থাকবে এবং প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করবে। এখন ছোট মিলগুলি বড় মিলে রূপান্তরিত হচ্ছে। এক্ষেত্রে চুক্তি কমে যাবে। মিলগুলি আজ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করছে। ভোগান্তির বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন সরকারকে তথ্য দিয়ে সহায়তা করুন, সরকার প্রশাসনিকভাবে ব্যবস্থা নিবে।

চালের বাজার কর্পোরেট গ্রুপ নিয়ন্ত্রণ করে কিনা এ বিষয়ে খাদ্য উপদেষ্টা বলেন চাল আমদানি নির্ভর না, চালের চাহিদা ও উৎপাদন প্রায় কাছাকাছি।

চাল আমদানিতে সরকার কতজনকে অনুমতি দিয়েছে এ প্রশ্নের জবাবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সরকার ১৩৪ জন ব্যবসায়ীকে ১০.৫২ লক্ষ মেট্রিকটন চাল আমদানির অনুমতি দিয়েছে।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: মাসুদুল হাসান ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

Next Post

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে করেছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
  • পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার(বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন,এমপি
    পবিত্র ঈদ-উল-আযহা’র নামাজ শেষে রাজধানীর তেজগাঁও [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ