সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ:সিনিয়র সচিব

প্রকাশক by প্রকাশক
September 28, 2025
in জাতীয়
0
জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ:সিনিয়র সচিব

oplus_0

0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

জলমহাল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ:সিনিয়র সচিব

বিলাল হুসাইন:ঢাকা: রবিবার(২৮ সেপ্টেম্বর ২০২৫): ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন ; জলমহাল (নদী, খাল, বিল, হাওর, বাওড়সহ বিভিন্ন প্রকার জলাশয়) বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলো শুধু মাছের উৎপাদন ও জীবিকার ক্ষেত্র নয়; পরিবেশের ভারসাম্য, নৌপরিবহন, কৃষি, পানির সরবরাহ ইত্যাদিতেও বড় অবদান রাখে। কিন্তু বর্তমানে দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন, অতিরিক্ত আহরণ ইত্যাদির কারণে জলমহালগুলো হুমকির মুখে।

“সরকারি জলমহাল অধ্যাদেশ, ২০২৫” শীর্ষক প্রণয়নাধীন অধ্যাদেশের খসড়া চূড়ান্তকরণের লক্ষ্যে  আজ(রবিবার বিকালে) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে  আয়োজিত কর্মশালার তিনি এসব কথা বলেন। কর্মশালায় জনাব এ এস এম সালেহ আহমেদ, সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয় সভাপতিত্ব করেন।

জলমহাল কেবল একটি জলাশয় নয়; এটি দেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও সমাজজীবনে বহুমুখী অবদান রাখছে। আমাদের সবার উচিত জলমহালগুলোর সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান সিনিয়র সচিব।

তিনি আরো বলেন; সরকারি মালিকানাধীন জলমহালসমূহ, সরকারের দখল বজায় রাখা, রেকর্ড সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করা প্রয়োজন; যেহেতু উক্ত জলমহালসমূহ পারিপার্শ্বিক পরিবেশ ও জলজ জীববৈচিত্রের ধারক এবং সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস্য হিসাবে গণ্য করা হইয়া থাকে; যেহেতু দেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত আইন প্রণয়ন সমীচীন ও প্রয়োজনীয়।

বাংলাদেশের সকল সরকারি জলমহালের সুরক্ষা ও ব্যবস্থাপনার নিমিত্ত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ প্রণয়নের প্রয়োজনীতা দেখা দিয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন চেয়ারম্যান(সচিব) ভূমি সংস্কার বোর্ড,এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী; ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান (সচিব), ড. মাহমুদ হাসান; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক(গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ; মোঃ হান্নান মিয়া, ল্যান্ড পলিসি স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যলামস); মোঃ হামিদুর রহমান, ল্যান্ড সার্ভিসেস স্পেশালিস্ট, অটোমেটেড ল্যান্ড এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (এ্যালামস) এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Previous Post

হৃদরোগজনিত অকালমৃত্যু কমাতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি

Next Post

দুর্গাপূজায় এবার মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
দুর্গাপূজায় এবার মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় এবার মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ