সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home অর্থনীতি

তামাকজনিত রোগে মৃত্যু সাধরণ নয় বরং তা হত্যাকাণ্ড-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
January 31, 2025
in অর্থনীতি, কৃষি, জাতীয়, দেশ, ফিচার
0
তামাকজনিত রোগে মৃত্যু সাধরণ নয় বরং তা হত্যাকাণ্ড-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

তামাকজনিত রোগে মৃত্যু সাধরণ নয় বরং তা হত্যাকাণ্ড-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ঢাকাঃ বৃহস্পতিবার, ১৬ মাঘ
(৩০ জানুয়ারি)

তামাকজনিত রোগে মৃত্যু সাধারণ নয় বরং তা হত্যাকাণ্ড উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যে মৃত্যু হবার কথা নয় তামাক ব্যবহারের কারণে সে ধরণের মৃত্যু ঘটছে আর এ ধরণের মৃত্যু মূলত হত্যাকাণ্ড। আমরা জেনেশুনে এ হত্যাগুলো করতে দিচ্ছি।

উপদেষ্টা আজ বিকালে সিরডাপ মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত “তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের অগ্রগতি ও তামাকমুক্ত বাংলাদেশ গঠনে চিকিৎসকদের সম্পৃক্ততা”-শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন সুস্থ্য জাতি গঠনে অনেক বড় ভূমিকা রাখে। তিনি আরও বলেন, তামাকের ক্ষতি সম্পর্কে আমরা জানলেও কেউই মেনে চলিনা। তাই তামাক সেবন বন্ধে উৎপাদন থেকে শুরু বিক্রি পর্যন্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপদেষ্টা বলেন, তামাকের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে আর পরিবেশের অংশ হিসেবে তামাক মৎস্য ও প্রাণিসম্পদখাতকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বক্তারা বলেন, কঠোর তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং তার প্রয়োগের মাধ্যমে তামাকের ব্যবহার হ্রাস করা সম্ভব যা বিশ্বব্যাপী একটি স্বীকৃত পদ্ধতি। দেশে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইনই পারে তামাকের ব্যবহার হ্রাস করে তামাকজনিত স্বাস্থ্য ঝুঁকি, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করতে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিকের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক) শেখ মোমেনা মনি, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মোঃ আখতারউজ-জামান, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের লিড পলিসি অ্যাডভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। আরও বক্তৃতা করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক, অ্যান্টি টোব্যাকো অ্যাডভোকেসি বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন। সেমিনারে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত অর্ধ-শতাধিক ডাক্তার ও নার্স উপস্থিত ছিলেন।

 

Previous Post

অর্থনৈতিক কর্মকান্ডে নারীর যে অংশগ্রহণ ও ক্ষমতায়ন দেশের সার্বিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত-সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি

Next Post

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

প্রকাশক

প্রকাশক

Next Post
ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানোর আহবান বাণিজ্য উপদেষ্টার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনার এর সাক্ষাৎ
    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ভারতীয় [আরও বিস্তারিত পড়ুন]
  • রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন-স্বরাষ্ট্রমন্ত্রী
    রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী
    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: [আরও বিস্তারিত পড়ুন]
  • পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ এবং শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে- ব্যারিস্টার মীর হেলাল এমপি
    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
    টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের [আরও বিস্তারিত পড়ুন]
  • গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান সালাহউদ্দিন আহমদের
    গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ