সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

তিস্তা প্রকল্প বাস্তবায়নে নভেম্বর পর্যন্ত সময় দিল ইবি শিক্ষার্থীরা

প্রকাশক by প্রকাশক
October 18, 2025
in ফিচার
0
তিস্তা প্রকল্প বাস্তবায়নে নভেম্বর পর্যন্ত সময় দিল ইবি শিক্ষার্থীরা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

তিস্তা প্রকল্প বাস্তবায়নে নভেম্বর পর্যন্ত সময় দিল ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি:উত্তরবঙ্গের স্থায়ী বন্যা সমস্যার সমাধান ও তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মশাল হাতে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন— “জাগো বাহে কোনঠে সবাই”, “উত্তরবঙ্গের কান্না, আর না, আর না”, “ভারত যদি বন্ধু হও, ন্যায্য পানির হিস্যা দাও”, “তিস্তা পাড়ের সাথে, ইবিয়ানরা আছে”— এসব শ্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গ বাংলাদেশের অন্যতম শস্যভান্ডার হলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। তারা অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে বিগত সরকারগুলো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর ইন্টেরিম সরকারের কাছ থেকে পরিবর্তনের প্রত্যাশা থাকলেও দেড় বছর পার হয়ে গেলেও প্রকল্পের কোনো অগ্রগতি দেখা যায়নি। শিক্ষার্থীরা নভেম্বরের মধ্যেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করার দাবি জানান।

ইবি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্রতিবছর উত্তরবঙ্গের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যায়। এখনই পদক্ষেপ না নিলে এ অঞ্চলের মানুষ আরও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী বলেন, “আমরা প্রতিবছর ইবি থেকে বন্যার্তদের সহায়তা করতে যাই, কিন্তু সমস্যার স্থায়ী সমাধান হয় না। একমাত্র উপায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন।”

একই সংগঠনের সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, “তিস্তা আন্দোলন কোনো সাময়িক দাবি নয়, এটি উত্তরবঙ্গবাসীর বহু দশকের সংগ্রাম। ৪৫ বছর ধরে এই আন্দোলন চলছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল তিস্তা আন্দোলনের শহিদ আবু সাইদের রক্তের বিনিময়ে, অথচ এখনো সেই উত্তরবঙ্গই অবহেলিত।”

তিনি আরও বলেন, “ড. ইউনুস সরকার ক্ষমতায় এসে উত্তরবঙ্গের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। নভেম্বরের মধ্যে তিস্তা প্রকল্পের কাজ শুরু না হলে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশের শিক্ষার্থীদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।”

Previous Post

বাঘায় গড়গড়ী ইউনিয়নে চতুর্থ শ্রেণীর ছাত্রী বর্ষার অপ্রত্যাশিত অকাল মৃত্যুর পরিবারের পাশে -বিলাত হোসেন

Next Post

কালাইয়ে ৫শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

প্রকাশক

প্রকাশক

Next Post
কালাইয়ে ৫শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কালাইয়ে ৫শতাধিক ব্যাক্তিকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ