সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম‍্যান ও বিএনপি প্রতিষ্ঠাতা সম্পাদক ইরান আর নেই

প্রকাশক by প্রকাশক
June 26, 2023
in দেশ
0
নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম‍্যান ও বিএনপি প্রতিষ্ঠাতা সম্পাদক ইরান আর নেই
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
নরসিংদী সদর উপজেলার সাবেক চেয়ারম‍্যান ও বিএনপি প্রতিষ্ঠাতা সম্পাদক ইরান আর নেই
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান আর নেই। রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি)। 
মৃত্যুকালে এই নেতার বয়স হয়েছিল ৭৫ বছর।  তিনি স্ত্রী, তিন ছেলে, এক কন্যা, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
জানা যায়, মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান দীর্ঘদিন ধরে তিনি ক‍্যান্সার রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। গত ১০-১২ দিন পূর্ব শারিরীক অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সন্ধ‍্যায় মৃত‍্যূবরণ করেন তিনি। 
নরসিংদীবাসীর কাছে তিনি ইরান ভাই হিসেবে পরিচিত ছিলেন। ভিন্ন ধারার রাজনীতিতে বিশ্বাসী মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান ছিলেন নরসিংদীর রাজনৈতিক অঙ্গণে একজন উজ্জ্বল নক্ষত্র।  রাজনীতির পাশাপাশি তিনি সব সময় বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন। 
ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও তিনি অতি সাধারণ জীবনযাপন করতেন। ছোটবেলায় নিজেকে একজন ক্রিকেটার হিসেবে গড়ে তোলেন। তিনি জেলার একজন নামীদামি ক্রিকেটারের পাশাপাশি একজন দক্ষ ক্রীড়া সংগঠকও ছিলেন। তিনি নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা রেড ক্রিসেন্টের সভাপতির দায়িত্বও পালন করেছেন। 
ছাত্র জীবন থেকে মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান  রাজনীতিতে সম্পৃক্ত হন।  তিনি নরসিংদী কলেজ ছাত্রসংসদে ১৯৭২-৭৩ শিক্ষাবর্ষ সাধারণ ছাত্রছাত্রীদের  ভোটে ভিপি নির্বাচিত হন। মেজবাহ উদ্দিন ভূইয়া ইরান ১৯৭১ সালে দেশমাতৃকার টানে মহান মুক্তি যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে ভূমিকা রেখে ছিলেন।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ  জাতীয়বাদী দল ( বিএনপি) গঠন করলে তিনি বিএনপিতে যোগ দেন এবং  নরসিংদী জেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৮৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীবাসীর ভোটে তিনি নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন৷ 
মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় কাজ করে গেছেন। ১৯৮১ সালে নরসিংদী কলেজ ও ব্রাহ্মন্দী কলেজিয়েট স্কুলকে সরকারীকরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।  তিনি ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালায় পরিচালনা কমিটির আমৃত্যু সভাপতি ছিলেন। 
মেজবাহ উদ্দিন ভূইয়া ইরানের মৃত্যুতে নরসিংদীবাসী হারিয়েছে তাদের প্রিয় নেতাকে, হারিয়েছে একজন অভিভাবককে, সর্বোপুরি হারিয়েছে একজন মহান ব্যক্তিকে। এই মহান নেতার মৃত‍্যূতে নরসিংদীবাসীর  মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ যোহর নরসিংদী সরকারি কলেজ মাঠে জানাজা শেষে গাবতলী কবরস্থানে  দাফন করা হবে বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
Previous Post

চাঁপাই ও রাজশাহী থেকে ম্যাংগো ট্রেনে ঢাকায় যাবে কোরবানির পশু

Next Post

তজুমদ্দিনে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

প্রকাশক

প্রকাশক

Next Post
তজুমদ্দিনে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

তজুমদ্দিনে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ