সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার

প্রকাশক by প্রকাশক
August 12, 2023
in ফিচার
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাগেরহাটে ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার

সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার

ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ফকিরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১২ ই আগস্ট) দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে সাংবাদিকদের এসব তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক।

 

তিনি আরো জানান, ডাকাতির প্রস্তুতি গ্রহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নোয়াপাড়া এলাকার কাটাখালি মোড় সংলগ্ন জনৈক আমজাদ হোসেনের বাড়ির বালু মাঠের উত্তর-পশ্চিম কর্নারে শনিবার রাত দুইটার দিকে অভিযান চালায়।

 

এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাগেরহাট জেলা সদরের পাতিলাখালি এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে জালাল শেখ (৫৭), যশোরের অভয়নগর উপজেলার ধোনিরগাতি এলাকার মৃত মোতালেবের পুত্র কামরুল ইসলাম (৪০),

 

যশোর কোতোয়ালির হামিদপুর এলাকার মৃত মোকসেদ আলী বিশ্বাসের ছেলে ইকতিয়ার বিশ্বাস (৪২), নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী এলাকার মৃত ধলা গাজীর ছেলে জাকির গাজী(৫৬) এবং জেলা সদরের পাতিলাখালি এলাকার কামাল শেখের ছেলে কাদের শেখ (২৮)।

 

এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, এক রাউন্ড গুলি, লোহার রড, চাঁপাতী, হাতুড়ী, চাকু, রেন্জ, প্লাস, হ্যাক্সো ব্লেড, গ্যাসের বার্নার, স্ক্রু ড্রাইভার,কাটার সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।ধৃত আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং দেশের বিভিন্ন জেলায় তারা ইতিপূর্বে ডাকাতি করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে বলে প্রেস কনফারেন্সে জানানো হয়।

 

পুলিশ সুপার কে এম আরিফুল হক আরো জানান, খোঁজ নিয়ে জানা গেছে, ডাকাত দলের সদস্য জালাল ও কামরুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বাকি আসামিদের বিষয়েও তদন্ত চলছে। এই দলটি ফকিরহাটে বড় ধরনের ডাকাতি করার পরিকল্পনা করেছিল। প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা বিভিন্ন জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছে। বিশেষ করে রংপুর কুড়িগ্রাম এবং রাজশাহীতেও তারা এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকার করেছে।

Previous Post

বাঁশখালী বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপিত 

Next Post

জয়পুরহাটের কালাইয়ে হাজী ফাউন্ডেশনের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্টিত

প্রকাশক

প্রকাশক

Next Post
জয়পুরহাটের কালাইয়ে হাজী ফাউন্ডেশনের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্টিত

জয়পুরহাটের কালাইয়ে হাজী ফাউন্ডেশনের পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্টিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ