সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক

প্রকাশক by প্রকাশক
July 23, 2025
in আন্তর্জাতিক, জাতীয়
0
বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

বাণিজ্য উপদেষ্টার সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক এর বৈঠক

বিলাল হুসাইন:ঢাকা : ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সদর দপ্তরের সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি।

আজ বুধবার( ২৩ জুলাই )বিকালে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে তাঁরা বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর কার্যক্রম,বীজ উৎপাদন,পাট পণ্যের বাজার বহুমুখীকরণ ও সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন ,
পাট ও পাটজাত পণ্যের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। সোনালি আঁশ পাট একসময় দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি ছিল এবং বর্তমানেও এর গুরুত্ব অপরিসীম।

তিনি বলেন, আমাদের লক্ষ্য পাটের সোনালি অতীতকে ফিরিয়ে এনে বৈশ্বিক বাজারে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব পণ্যের কেন্দ্রস্থল হিসেবে প্রতিষ্ঠা করা। এ জন্য গবেষণা, বিনিয়োগ এবং বিপণনে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতা এই কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।

আনপিং ইয়ি বলেন , পাট পণ্যের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের পাট পণ্যের বাজার বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী। এদেশের কৃষি পণ্যের উন্নয়নে অফিস স্থাপন করা হয়েছে এবং সেখানে দুই শতাধিক জনবল কাজ করে যাদের অধিকাংশ এদেশেরই। এসময় তিনি পাট পণ্যের উৎপাদন ও বাজার বৃদ্ধিতে সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

 

Previous Post

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রীর সাক্ষাৎ

Next Post

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

প্রকাশক

প্রকাশক

Next Post
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কেন্দ্র পরিদর্শনে যাবেন ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনরেরা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি
    মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক [আরও বিস্তারিত পড়ুন]
  • সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে নির্বাচন কমিশনের সতর্কবার্তা
    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ [আরও বিস্তারিত পড়ুন]
  • আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
    আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক [আরও বিস্তারিত পড়ুন]
  • আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
    আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য: শারমীন এস মুরশিদ
    নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব [আরও বিস্তারিত পড়ুন]
  • কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা
    কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম [আরও বিস্তারিত পড়ুন]
  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ