সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

বালু উত্তোলনের অভিযোগদিয়ে বিপাকে কৃষক পরিবার ঘরছাড়া পুরুষেরা, নারীরা নির্যাতনের শ্বীকার

প্রকাশক by প্রকাশক
April 5, 2023
in ক্রাইম, জাতীয়, দেশ, ফিচার, বাগেরহাট, সারাবাংলা
0
বালু উত্তোলনের অভিযোগদিয়ে বিপাকে কৃষক পরিবার ঘরছাড়া পুরুষেরা, নারীরা নির্যাতনের শ্বীকার
0
SHARES
90
VIEWS
Share on FacebookShare on Twitter

বালু উত্তোলনের অভিযোগ দিয়ে বিপাকে কৃষক পরিবার; ঘরছাড়া পুরুষেরা, নারীরা নির্যাতনের শ্বীকার

স্টাফ রিপোর্টার, সৈকত মন্ডল

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলাসহ গোটা জেলায় অবাধে চলছে বেআইনি ভাবে ফসলি জমি ও খালের ভূ-গর্ভস্থ বালু উত্তোলন। সরকারি, বেসরকারি স্থাপনা ও আবাসিক এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন আইনে নিষিদ্ধ হলেও তা মানছেন না বালুখেকোরা।

এই ‘স্যান্ড মাফিয়া’ চক্রের কবলে মোড়েলগঞ্জ উপজেলা সহ গোটা জেলার ভূমির অবস্থা নাজেহাল । আপাত দৃষ্টিতে জেলার চেহারা ‘উপরে ফিটফাট- ভেতরে সদরঘাট।’ অর্থাৎ, অধিকাংশ এলাকার ভূগর্ভের বালু-মাটি উত্তোলন করে ‘তলাশূণ্য’ করে বিভিন্ন জায়গা উঁচু করে ইমারত সহ রাস্তা নির্মান করছে বালু খেকোরা ।

বিশেষজ্ঞগণের মতে, ভূগর্ভের বালু উত্তোলন বন্ধ করতে না পারলে যেকোন সময় ভূমি দেবে কিংবা ধসে যাবে। এতে পরিবেশ বিপর্যয় ও বন্যার আশঙ্কা রয়েছে।

তেলিগাতী এলাকাবাসী জানান, মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতী ইউনিয়নের চোমরা, ঢুলিগাতী, মালমগাছা এলজিইডির নির্মিত রাস্তার কাজে রাস্তার পাশের জমি ও খাল থেকে জোর করে ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার এর নেতৃত্বে ঠিকাদার সোহেল কনষ্টাকশন অবৈধ্য ড্রেজারার দিয়ে কাদাবালু উত্তোলন করছে ।

এই সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার তহশিলদার পাঠিয়ে ড্রেজারারটি জব্দ করে ইউপি সদস্য সোহাগ ও নজরুল ইসলামের জিম্বায় দিয়ে আসে । বুধবার সকাল থেকে আবার সেই ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ইউপি চেয়ারম্যন ও ঠিকাদার ।

উল্লেখ্য গত ২৯ মার্চ বুধবার এলাকার পক্ষে মোঃ ইয়ারুল শেখ অবৈধ্য বালু বন্ধের জন্য জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন । আবেদনের পরে নেমে আসে তার পরিবারের উপর নির্যাতন । বাড়ীতে যেতে পারছেনা ইয়ারুল শেখ ।

ইয়ারুল শেখ জানান, বুধবার অবৈধ্য ড্রেজার দিয়ে কাদাবালু উত্তোলন বন্ধের জন্য আবেদন করার পরদিন বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে আমার বাড়ীতে হামলা করে ইউপি চেয়ারম্যান এর লোক জনেরা ।

আমার স্ত্রী খাদীজা বেগমেকে বেদম প্রহার করে জামা কাপড় ছিড়ে ফেলে। আমার ঘেরথেকে মাছ লুটকরে নিয়েছে। আমি বড়ী যেতে পারছি না সন্ত্রসীদের ভয়ে। যে কোন সময় আমাকে মারতে পারে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক দিলীপ কুমার দত্ত বলেন, ভূতলের বালু-মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ভবিষ্যতে সংশ্লিষ্ট এলাকার ভূ-পৃষ্ঠ দেবে যেতে পারে। পরিবেশের বিপর্যয় ঘটতে পারে। এই অবৈধ কর্মকান্ড জরুরিভাবে প্রতিরোধ করা দরকার।

তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান মোর্শেদা আক্তার বলেন, আমি কোন বালু উত্তোলনের দায়িত্ব নেয়নি। আমার এলাকার রাস্তার কাজ হচ্ছে আমি চেয়ারম্যান হিসাবে তাদেরকে সাহাস্য করছি।

এবিষয় মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, আমরা ইতোমধ্যে অবৈধ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করেছি। ঠিকাদারকে শতর্কতা পত্র দেয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বরেন, অবৈধ্য ড্রেজার দিয়ে বালু তোলার কোন সুযোগ নেই। তাতে যেইহোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করাপ হবে। 

Previous Post

নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতির ইন্তেকাল

Next Post

পঞ্চগড়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

প্রকাশক

প্রকাশক

Next Post
পঞ্চগড়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

পঞ্চগড়ে তিন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : খন্দকার আব্দুল মুক্তাদির
    প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের স্বচ্ছতা, জবাবদিহি এবং [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত
    ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা [আরও বিস্তারিত পড়ুন]
  • পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে- মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী
    পর্যায়ক্রমে সারা দেশে আধুনিক মানসম্পন্ন ডে কেয়ার [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর:
    প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে  ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি
    ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু [আরও বিস্তারিত পড়ুন]
  • ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা
    ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
    ভোলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ