সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

প্রকাশক by প্রকাশক
November 24, 2025
in সারাবাংলা
0
ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয় শীর্ষক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

গত ২১ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখে দেশে সংঘটিত ভূমিকম্পের প্রেক্ষিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত “ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা আজ সোমবার দুপুর ১:০০ ঘটিকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম।

উক্ত সেমিনারে জনাব আদিলুর রহমান খান, মাননীয় উপদেষ্টা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়; জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয় এবং জনাব মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপস্থিত ছিলেন।

এছাড়াও, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইউটিলিটি ও জরুরী সেবাপ্রদানকারী সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, পুরান ঢাকার প্রতিনিধি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্বিবিদ্যালয়ের ভুমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ শিক্ষক ও গবেষক, রিহ্যাব প্রতিনিধি, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশর প্রতিনিধি, বিভিন্ন সোসাইটির প্রতিনিধিসহ রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে বুয়েট-এর ভূমিকম্প ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ড. তানভীর মঞ্জুর, অধ্যাপক, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভূমিকম্প ও দুর্যোগ প্রস্তুতির বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

মাননীয় উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান ভূমিকম্প-পরবর্তী জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তিনি রাজউককে এলাকা ভিত্তিক ভবনগুলোর ঝুঁকি নিরূপণে দ্রুত কার্যক্রম গ্রহণের সুপারিশ করেন।

মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে জনগণের প্রস্তুতির পাশাপাশি সরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ নজরুল ইসলাম যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন, মাঠপর্যায়ের তদারকি জোরদার এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণের জন্য রাজউককে নির্দেশনা প্রদান করেন।

সমাপনী বক্তব্যে সভাপতি ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম বলেন, “একটি নিরাপদ ও আধুনিক নগর গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী, ভবন মালিক, ডেভেলপারসহ সকল অংশীজনের সম্মিলিত সচেতনতা অত্যন্ত জরুরি। ভূমিকম্প সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ প্রতিরোধমূলক কার্যক্রমে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন”। তিনি ভূমিকম্পসহ সকল প্রকার দুর্যোগ মোকাবেলায় সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

 

Previous Post

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে–তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

Next Post

আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি -ধর্ম উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি -ধর্ম উপদেষ্টা

আলেম-ওলামাদের মেহনত ব্যর্থ হয়নি -ধর্ম উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শুক্রবার সারাদেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা
    বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই- স্বরাষ্ট্র [আরও বিস্তারিত পড়ুন]
  • নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম উপদেষ্টার
    নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধান উপদেষ্টার
    প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের [আরও বিস্তারিত পড়ুন]
  • নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন-উপদেষ্টা শারমীন এস মুরশিদ
    নারীর প্রতি সহিংসতা মানবাধিকারের লঙ্ঘন-উপদেষ্টা শারমীন [আরও বিস্তারিত পড়ুন]
  • বাঘায় গড়গড়ী ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গড়গড়ী ইউনিয়ন কমিটি গঠন 
    বাঘায় গড়গড়ী ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল [আরও বিস্তারিত পড়ুন]
  • ২য় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং মোবাইল আ্যাপ ‘ভূমি’ উদ্বোধন করেন, ভূমি উপদেষ্টা
    ২য় প্রজন্মের অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং মোবাইল [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ