সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home পাবনা

মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশক by প্রকাশক
July 18, 2026
in পাবনা
0
মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:পাবনা ; ১৭ জুলাই ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ারের পাশাপাশি খেলোয়াড় হওয়ার স্বপ্নও দেখতে পারে। তাই মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে ‘সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ১৯৯৯ সালে আমি পাবনার এই মাঠে খেলেছিলাম। দীর্ঘ সময় পর দর্শকদের এমন উপস্থিতি প্রমাণ করে যে দেশের খেলাধুলা এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের খেলাধুলা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সাফ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি জানান, সারাদেশে খেলাধুলার প্রসারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির প্রথম আসর আগামী ২৭শে জুলাই সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এবং দ্বিতীয় আসরের অনলাইন নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ৬৪টি জেলার যে সকল মাঠ জরাজীর্ণ অবস্থায় আছে সেই মাঠগুলো দ্রুত সংস্কার করে খেলার উপযোগী করা হবে। এছাড়া প্রতিটি জেলায় সুইমিং পুল নির্মাণ এবং জেন-জি প্রজন্মের জন্য কৃত্রিম ঘাসের ফুটসাল গ্রাউন্ড ও মিনি হকি টার্ফ নির্মাণের পরিকল্পনাও সরকারের হাতে রয়েছে। এসময় তিনি পাবনা বাসীকে ক্রীড়ামোদী হিসেবে আখ্যায়িত করে ভবিষ্যতে জেলা ক্রীড়া সংস্থাকে সব ধরনের খেলাধুলার আয়োজন নিয়মিত করার অনুরোধ জানান ।

পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-০১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা-০২ আসনের সংসদ সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, পাবনা-০৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার, পাবনা-০৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বিশু, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক মো. হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার দর্শক এবং গণমাধ্যমকর্মী।

 

Previous Post

মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Next Post

সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ  যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী
    সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স [আরও বিস্তারিত পড়ুন]
  • মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার-
    মাদকমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে খেলাধুলায় সর্বোচ্চ [আরও বিস্তারিত পড়ুন]
  • মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী
    মানিকগঞ্জে রথযাত্রার উদ্বোধন করলেন বেসামরিক বিমান [আরও বিস্তারিত পড়ুন]
  • সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী
    সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে [আরও বিস্তারিত পড়ুন]
  • আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
    আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ করা–সমাজ [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী [আরও বিস্তারিত পড়ুন]
  • (no title) Post 42577
    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ