সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী

প্রকাশক by প্রকাশক
July 27, 2026
in জাতীয়
0
রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী

চিফ রিপোর্টার:বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন বাংলাদেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তাদের পণ্য বিশ্ববাজারে পরিচিতি ও রপ্তানির লক্ষ্যে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ।

কিন্তু অনেক ক্ষুদ্র উদ্যোক্তা প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার অভাবে এসব মেলায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করার ঘোষণা দেন।


মন্ত্রী আজ অপরাহ্নে পূর্বাচলস্থ বাংলাদেশ – চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিগ ওয়েভ) এ ১০ম চায়না – দক্ষিণ এশিয়া এক্সপো এবং ৩০তম চায়না- কুনমিং আমদানি -রপ্তানি ২০২৬ শীর্ষক মেলার ডি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগনের সরকার। জনগণের ব্যবসা -বাণিজ্য, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তাদের বাণিজ্য সহজিকরণের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স এর মেয়াদ পাঁচ বছর করা হবে। লাইসেন্স যাতে ঘরে বসেই অনলাইনে পেতে পারেন সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত ডি ব্রিফিং সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ আতাউর রহমান খান এনডিসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্ততকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মোঃ রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার লেদারগুডসজ উৎপাদনকারী ও রপ্তানিকারক এসোসিয়েশনের সহসভাপতি মোঃ নাসির খান বক্তব্য প্রদান করেন। মন্ত্রী উপস্থিত ক্ষুদ্র উদ্যোক্তাদের বক্তব্য, প্রস্তাবনা ও কুনমিং মেলার অভিজ্ঞতা শুনেন এবং মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রীসহ অতিথিবৃন্দ রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটার পত্রিকার মোড়ক উন্মোচন করেন। 

Previous Post

‎খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার-পানি সম্পদ মন্ত্রী

Next Post

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশক

প্রকাশক

Next Post
চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন
    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর [আরও বিস্তারিত পড়ুন]
  • চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা [আরও বিস্তারিত পড়ুন]
  • রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে–বাণিজ্য মন্ত্রী
    রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার দিচ্ছে সরকার-পানি সম্পদ মন্ত্রী
    ‎খাল খননের সাথে নদী  দখল-দূষণ মুক্ত করতে অগ্রাধিকার [আরও বিস্তারিত পড়ুন]
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়নে সম্ভাবনা, জনসম্পৃক্ততা ও পিপিপি মডেলের ওপর গুরুত্বারোপ
    বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প [আরও বিস্তারিত পড়ুন]
  • ঢাকা-নারিতা রুট পুনরায় চালু
    ঢাকা-নারিতা রুট পুনরায় চালু বিলাল হুসাইন;চিফ [আরও বিস্তারিত পড়ুন]
  • শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী
    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ