সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

শার্শায় নির্বাচন পূর্ববর্তী দুটি বিশাল জনসভায় সহিদুল ইসলাম মিলন

এখনো সময় আছে ট্রাক থেকে নেমে নৌকায় উঠুন

প্রকাশক by প্রকাশক
January 4, 2024
in দেশ
0
শার্শায় নির্বাচন পূর্ববর্তী দুটি বিশাল জনসভায় সহিদুল ইসলাম মিলন
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter
শার্শায় নির্বাচন পূর্ববর্তী দুটি বিশাল জনসভায় সহিদুল ইসলাম মিলন
 
এখনো সময় আছে ট্রাক থেকে নেমে নৌকায় উঠুন
 
তামিম হোসেন সবুজ” বেনাপোল(যশোর):
ট্রাক মার্কা প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম লিটনের প্রতি সমালোচনা করে যশোর জেলা আওয়ামিলীগের সভাপতি সহিদুল ইসলাম মিলন বলেন, চারিদিকে যখন নৌকার জয়জয়কার তখন নৌকা বিরোধী প্রার্থী হয়ে এবং দেশের উন্নয়নের ধারা রুখতে গোপনে ও প্রকাশ্যে পায়তারা চালিয়ে যাচ্ছে। 
 
তিনি মুখে বলছেন আমি নৌকা করি আবার সেই নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ট্রাক মার্কা নিয়ে এসে বলছেন আমাকে ভোট দেন। 
এখনো সময় আছে ট্রাক থেকে নেমে নৌকায় উঠুন। না হলে ৭ তারিখ নির্বাচনের পর ট্রাকের চাকায় হাওয়া থাকবেনা।
 
আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে শার্শার বাগআঁচড়া  ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ও সন্ধ্যায় নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত দুটি বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, শার্শার মাটিতে নৌকা বিজয়ের জোয়ার উঠেছে। এই জোয়ার বুঝিয়ে দিচ্ছে আগামী ৭ তারিখের নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে শার্শার জনগণ নৌকাকে বিজয়ী করবে। নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী বিরোধী যত চক্রান্ত আছে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 
 
এসময় দুটি জনসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৮৫, যশোর-শার্শা আসনের নৌকা মার্কার সংসদ সদস্য প্রার্থী শেখ আফিল উদ্দিন। 
 
নৌকা মার্কার দুটি জনসভায় শেখ আফিল উদ্দিন বলেন, আজ নির্বাচনী প্রচার-প্রচারণার নির্বাচন পূর্ববর্তী জনসভা যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছে তাতে করে শার্শার জনগণ বুঝিয়ে দিয়েছে নৌকাকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
 
আমি অনুরোধ করবো আপনারা আমাকে যেভাবে আশ্বস্ত করেছেন সেভাবে আজ থেকে নির্বাচনের দিন ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা মাঠে ময়দানে দিনরাত পরিশ্রম করুণ। কোন ভাবেই যেন নৌকা বিরোধীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।
 
নৌকা বিরোধীরা ছদ্মবেশ ধরে ভোটের মাঠে  আসতে পারে। তারা আসলেই মনে করবেন নাশকতা করতে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে। আমাকে আপনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। 
 
এসময় শেখ আফিল উদ্দিনের দুটি নির্বাচনী জনসভায় শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান মিঠু, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় সংসদের সদস্য জনাব নাজমুল হাসান, শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেহেদী হাসান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Previous Post

চৌগাছা পরিবার’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

Next Post

স্ত্রীর পক্ষে প্রচারণার অভিযোগে  অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

প্রকাশক

প্রকাশক

Next Post
স্ত্রীর পক্ষে প্রচারণার অভিযোগে  অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

স্ত্রীর পক্ষে প্রচারণার অভিযোগে  অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ