সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

প্রকাশক by প্রকাশক
January 22, 2025
in জাতীয়
0
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টার সাথে মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আলী আহসান রবি
ঢাকা, ২২ জানুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন আজ বাংলাদেশ সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ইউএস অ্যামবাসির Charge d’Affaires, H.E. Ambassador Tracey Ann Jacobson এর সাথে সৌজন্য সাক্ষাৎকালে বলেন, বর্তমানে শ্রম পরিস্থিতির উন্নতি হয়েছে। শ্রম পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে দেশের গার্মেন্টস শিল্প সেক্টরের জন্য সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

মজুরি বৃদ্ধির বিষয়ে ইউএস অ্যামবাসির প্রতিনিধি দলের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত রাখা হয়েছে। উক্ত সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট আরও শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর করা হয়, যা জানুয়ারি মাসে প্রদানকৃত বেতনের সাথে দেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক করা হয়েছে।

বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে উপদেষ্টা অবহিত করেন, এক্ষেত্রে আইএলও এর পরামর্শ গ্রহণ করা হয়েছে এবং কাজ করা হচ্ছে। তিনি নিশ্চিত করে বলেন, আইএলও এর সাথে শ্রমিক-মালিকপক্ষ সম্পর্কের নীতিমালার সাথে বাংলাদেশের শ্রম সেক্টরের সঙ্গতি রেখে কাজ করছে। এক্ষেত্রে শ্রমিক নেতা, মালিক পক্ষ ও স্টেকহোল্ডারদের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সাথে ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়ন এর সাথে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আইএলওকে নিশ্চিত করা হয়েছে যে, ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল এবং আরএমজির সাথে জাতীয় এবং সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। এছাড়াও জানুয়ারি মাসের শেষে আইএলও এর টেকনিক্যাল এক্সপার্ট টিমের সাথে বৈঠক নির্ধারিত হয়েছে। সকল পক্ষের মতামত অনুযায়ী শ্রম আইন সংশোধন করে যুগপোযোগী করা হবে।

দেশের বন্দরগুলোকে অর্থনীতির চালিকাশক্তি উল্লেখ করে নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া আমাদের অভ্যন্তরীণ নৌবন্দর দিয়ে পণ্য ও যাত্রী পরিবহণ করা হচ্ছে। দেশের প্রায় ২৯টি স্থলবন্দর আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সকল বন্দরগুলোকে সমন্বিতভাবে সক্রিয় করার লক্ষ্যে বর্তমান সরকার ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ সকল সেক্টরে উপদেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান। এছাড়াও চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বে-টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে, যেখানে দুবাই এবং সিঙ্গাপুর বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালে এ বন্দরের কার্যক্রম চালু করা হবে। দেশের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপদেষ্টা মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে চট্টগ্রামসহ অন্যান্য বন্দর এবং শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শনের আহ্বান জানান।

সাক্ষাৎকালে ইউএস অ্যামবাসির প্রতিনিধিবৃন্দ শ্রম আইন সংশোধনে ইউরোপীয় ইউনিয়ন এর ন্যাশনাল অ্যাকশন প্ল্যান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের কার্যক্রম হিসেবে কলকারখানা পরিদর্শন এবং নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Previous Post

সমাজ থেকে যেকোনো মূল্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করব

Next Post

গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

প্রকাশক

প্রকাশক

Next Post
গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

গণমাধ্যমের সংস্কার নির্বাচনকেন্দ্রিক নয়, গণতন্ত্রমুখী-কামাল আহমেদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত-ধর্মমন্ত্রী কায়কোবাদ
    হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন [আরও বিস্তারিত পড়ুন]
  • পানি
    পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি-এর [আরও বিস্তারিত পড়ুন]
  • টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন
    টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন আব্দুল্লাহ আল মামুন [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো ব্যবস্থাপনা ও দ্রুত  BG 202 (B789) এর হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমানমন্ত্রীর
    বিমানবন্দরে সেবার মানোন্নয়নে জোর: হয়রানিমুক্ত কার্গো [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক [আরও বিস্তারিত পড়ুন]
  • সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও ইউএনওমেন(UN Women) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
    সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ (UNFPA) ও [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক
    বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ