সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সাজিদ হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইবি ছাত্র শিবিরের বিক্ষোভ

প্রকাশক by প্রকাশক
October 18, 2025
in ফিচার
0
সাজিদ হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইবি ছাত্র শিবিরের বিক্ষোভ
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
সাজিদ হত্যার বিচারসহ ৫ দফা দাবিতে ইবি ছাত্র শিবিরের বিক্ষোভ

 
ইবি প্রতিনিধি:
 
সাজিদ হত্যার দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবি তুলে বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
 
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
 
তাদের দাবিগুলো হলো— এক, সাজিদ হত্যার বিচার সম্পন্ন করা, দুই, ইকসু নির্বাচনের নীতিমালা ও রোডম্যাপ দ্রুত প্রকাশ, তুই, বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়ন, চার, নির্মাণাধীন হলসমূহ দ্রুত চালু করা, এবং পাঁচ, মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা।
 
সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মু. মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারি মু. ইউসুব আলী, অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক শেখ আল আমিন, প্রচার সম্পাদক আবসার নবী হামজা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক হাসানুল বান্না অলি প্রমুখ।
 
সভাপতি মাহমুদুল হাসান বলেন, “সাজিদ হত্যার ৯৩ দিন অতিক্রান্ত হলেও এখনো খুনিদের গ্রেফতার করা হয়নি। এটি শুধু প্রশাসনের নয়, সরকারেরও ব্যর্থতা। আমরা স্পষ্ট করে জানাতে চাই—বিচার না হলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে।”
 
তিনি আরও বলেন, “ইকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বছরের পর বছর শুধু আশ্বাসই দিয়ে আসছে। যদি এখনো দেরি করা হয়, শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামবে।”
 
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি জানিয়ে তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, “সদিচ্ছা থাকলে ২১ দিনের মধ্যেই এই ব্যবস্থা চালু করা সম্ভব। আমরা সাত দিনের আল্টিমেটাম দিচ্ছি—দৃশ্যমান পদক্ষেপ না নিলে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে অফিসে বসতে দেওয়া হবে না।”
 
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “কিছু বিভাগে ছয়-সাতটি সেশন মিলেও মাত্র দুজন শিক্ষক রয়েছেন। এ অবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে, তবে জুলাই গণঅভ্যুত্থানবিরোধীদের স্থান দেওয়া যাবে না।”
 
নির্মাণাধীন হলগুলোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আট বছরেও কাজ শেষ হয়নি। চলতি বছরেই সব হলের কাজ শেষ করে শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে এবং সিট বণ্টনে মেধা অগ্রাধিকার দিতে হবে।”
Previous Post

সরকারি প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে হবে-পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Next Post

লালনের আদর্শে অন্যায়-অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
লালনের আদর্শে অন্যায়-অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

লালনের আদর্শে অন্যায়-অবিচারমুক্ত জীবন ধারণ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    আসিয়ানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো উচ্চতায় নিতে [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, এলডিসি উত্তরণে ৩ বছর সময় বৃদ্ধি ও দ্বিপাক্ষিক এফটিএ
    নিউজিল্যান্ডের সমর্থন চায় বাংলাদেশ: আরসিইপি সদস্যপদ, [আরও বিস্তারিত পড়ুন]
  • নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের নতুন উদ্যোগ
    নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে [আরও বিস্তারিত পড়ুন]
  • চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান
    চলতি অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে [আরও বিস্তারিত পড়ুন]
  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ