সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য-সিনিয়র সচিব, মমতাজ আহমেদ

প্রকাশক by প্রকাশক
October 26, 2025
in জাতীয়
0
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য-সিনিয়র সচিব, মমতাজ আহমেদ
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য-সিনিয়র সচিব, মমতাজ আহমেদ

চিফ রিপোর্টার:সিলেট,(২৬ অক্টোবর, রবিবার) ২০২৫ :

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা এবং পরিচর্যা অপরিহার্য। তাই মা ও শিশুদের জন্য নিরাপদ এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আজ সিলেটের খাদিমনগরস্থ ব্রাক লার্নিং সেন্টারে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দি মাদার এন্ড চাইল্ড (SIMCBP)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবী যারা রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন তাদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরী।

গর্ভাবস্থায় মায়েদের সেবার গুরুত্ব সম্পর্কে সিনিয়র সচিব বলেন, মাতৃগর্ভ থেকেই শিশুর বিকাশ শুরু হয় এবং এসময়ে মায়ের শারীরিক সুস্থতা গর্ভে থাকাকালীন শিশুর মস্তিষ্কের বিকাশকে সরাসরি প্রভাবিত করে। তাই গর্ভকালীন ও গর্ভ পরবর্তী সময়ে মায়েদের খাবার থেকে শুরু করে পর্যাপ্ত বিশ্রামসহ যথাযথ সাপোর্ট ও প্রয়োজনীয় মেডিকেল চেকআপসহ সকল সহযোগিতা দিতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী রিসোর্স পারসনদের উদ্দেশ্যে তিনি বলেন, বিভিন্ন পেশাজীবীর দৃষ্টিভঙ্গি ভিন্ন। কিন্তু সকলের দৃষ্টিভঙ্গি মিলেই কোন মহৎ উদ্দেশ্য পূর্ণতা লাভ করে। প্রতিটি মা, পরিবারের প্রতিটি সদস্য যেন এ প্রশিক্ষণের সুফল লাভ করেন সেজন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া সিনিয়র সচিব এদিন খাদিমনগরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন ইনস্টিটিউটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণেরও উদ্বোধন করেন। এরপর তিনি সিলেট সদরের যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম এবং শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন।
বিকেলে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত মহিলা সহায়তা কর্মসূচির বিভাগীয় ও উপপরিচালকের কার্যালয় পরিদর্শন এবং জেলা ও উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

 

Previous Post

জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বৈশ্বিক আর্থিক ও কারিগরি সহায়তা অপরিহার্য -পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

Next Post

রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

রাঙ্গামাটির বিএফডিসির প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ