সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ

প্রকাশক by প্রকাশক
February 27, 2023
in ফিচার, সারাবাংলা
0
সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

বেনাপোল অফিস :

যশোরের শার্শা উপজেলায় সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ অভিযোগ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। কারোর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেয়া হয় না। সব মিলিয়ে উপজেলা কৃষি দপ্তর এখন রীতিমত দূর্নিতীর আখড়ায় পরিণত হয়েছে।

উপজেলার একাধিক ইউনিয়নে সেচ সংযোগ লাইসেন্স দেওয়ার নামে সংযোগ প্রদানকারীদের নিকট থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সেচ আইন বর্হিভুত ভাবে লক্ষ লক্ষ টাকা ঘুষ আদায় করছে। উপজেলা সেচ কমিটির সিদ্ধান্ত মতে ভূমি, কৃষি, পল্লী বিদ্যুৎ ও বিএডিসি সেচ অফিসের প্রতিনিধির সমন্বয়ে যাচাই বাছাই সাপেক্ষে যৌথ তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর উপজেলা সেচ কমিটি সরকারী বিধি মোতাবেক লাইসেন্স প্রদান করে

থাকেন। এরা সকলেই ঘুষ বানিজ্যের সাথে জড়িত। ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকতারা প্রান্তিক চাষিদের কাছ থেকে সেচ লাইসেন্স দেওয়ার নামে সেচ গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যারা ঘুষের টাকা দিয়েছে তারা সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ পাচ্ছে আর যারা ঘুষের টাকা দিচ্ছে না তারা হয়রানীর শিকার হচ্ছে।

এমনি কয়েকটি ঘটনা ঘটেছে শার্শা উপজেলার উলাশী ও বাহাদুরপুর ইউনিয়নে। এ দুই ইউনিয়নে উপ-সহকারী কৃষি কর্মকতা মোস্তাফিজুর রহমান গভীর ও অগভীর সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে উলাশী গ্রামের নজরুল ইসলামের নিকট থেকে ৬০ হাজার টাকা, মনিরুল ইসলামের নিকট থেকে ২০ হাজার টাকা, বেনেখড়ি গ্রামের শফিউর রহমানের নিকট থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা,হাড়িখালি গ্রামের ১০ হাজার টাকা,

 

পানবুড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের নিকট থেকে ২০ হাজার টাকা, বুরুজবাগান গ্রামের আব্দুল হামিদের পুত্র মোজাম্মেল হোসেনের নিকট থেকে ৫০ হাজার টাকা,বাহাদুরপুর ইউনিয়নের মানিক ও হানিফের কাছ থেকে ২০ হাজার টাকা। এ দিকে বড়বাড়ীয়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র সাইদুজ্জামানের নিকট থেকে গভীর নলকুপের ৮ খুটির লাইন নির্মানে ৩ লাখ ৫০ হাজার টাকা ঘুষ গ্রহন করে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকতা মোস্তাফিজুর রহমান। নানা জটিলতার কারণে বিদ্যুত সংযোগ না হওয়ায় দেনদরবারের মাধ্যমে মোস্তাফিজুর রহমান কে ঘুষের টাকা ফেরত দিতে হয়েছে। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকতা তরুণ বালাকে প্রধান করে

 

তদস্ত কমিটি গঠন করলেও অজ্ঞাত কারণে ঘটনাটি ধামাচাপা পরে যায়। এদিকে ডিহি, লক্ষণপুর নিজামপুর ও বেনাপোল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে একই ধরণের অভিযোগ রয়েছে। এসব ইউনিয়নে অধিকাংশ সেচ লাইসেন্স ও বিদ্যুৎ সংযোগ নীতিমালা কাগজ কলমে আইন সঠিক থাকলেও বাস্তবে তার কোন মিল খুজে পাওয়া যাবে না। অভিযোগ উঠেছে ঘুষ বানিজ্যের সাথে উপজেলা কৃষি কর্মকর্তাসহ সেচ কমিটি জড়িত রয়েছে। এলাকা বাসির দাবি যৌথ বিভাগীয় তদন্ত হলে সকল ঘটনার প্রমাণ মিলবে।

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল জানান তার আনিত অভিযোগ সঠিক নয়। তবে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের মৌখিক অভিযোগ পেয়েছি। তাকে শোকজ করা হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবিদন দাখিল করেছেন। তদন্ত কমিটির দাবী মৌখিকভাবে প্রাপ্ত অভিযোগকারীরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যশোর উপ পরিচালক মহোদয়ের দপ্তর থেকে আরও দুইটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল জানান, বিষয়টি শুনেছি। তবে কোন লিখিত অভিযোগ পায়নি। কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।কৃষি সম্প্রসারণ যশোরের উপ- পরিচালক মনঞ্জুরুল হক জানান, শার্শা উপজেলার ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে।

Previous Post

খুলনার ডুমুরিয়ায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ উদযাপন

Next Post

পটুয়াখালীর দশমিনায় দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
পটুয়াখালীর দশমিনায় দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

পটুয়াখালীর দশমিনায় দিনব্যাপী অরিয়েন্টেশন অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-সমাজকল্যাণ মন্ত্রী
    বাংলাদেশের সব উন্নয়নের ভিত্তি গড়েছেন শহীদ রাষ্ট্রপতি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ