সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ফিচার

স্বেচ্ছায় পদ ছাড়লেন ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন

প্রকাশক by প্রকাশক
November 26, 2022
in ফিচার, রাজনীতি
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি ঝিনাইদহ:

রেজোয়ানুল হক রিপন

ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন স্বেচ্ছায় তার পদ থেকে অব্যাহতি নিয়েছেন। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগ ঝিনাইদহ জেলা শাখার প্যাডে এই অব্যাহতি দেন এবং তা তার নিজস্ব ফেসবুক ওয়ালে তুলে ধরেন।
তিনি এই অব্যাহতি পত্রে বয়সসীমা, ব্যক্তিগত কাজ এবং দীঘদিন ধরে পূর্ণাজ্ঞ কমিটি না দেওয়ার ব্যার্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

রেজোয়ানুল হক রিপন তার অব্যাহতি পত্রে লেখেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ সরকারি কে.সি কলেজ শাখার সভাপতি পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যহতি নিলাম। তিনি আরও বলেন, আমি ও আমার সাধারণ সম্পাদকের বয়স না থাকায় এবং আমার একান্ত ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।

রেজোয়ানুল হক রিপন, সভাপতি সরকারি কেসি কলেজ, ঝিনাইদহ, নিজেরস্বাক্ষরিত এক অব্যাহতি পত্র তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে তাতে লেখেন, ভালো থাকুক প্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার দুপুরে এমন একটি পোষ্ট করার সাথে সাথে মুহুর্তের মধ্যে তা বিভিন্ন ফেসবুক পোষ্ট এবং শেয়ারের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়।

অনেকেই তাকে ফেসবুক পোষ্টের মন্তব্যে আগামীর জন্য শুভকামনা জানান। রেজোয়ানুল হক রিপন ফেসবুক পোষ্টে জানায়, তারা দীর্ঘসময় ধরে কমিটির দায়িত্ব পালন করলেও বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি। আমি সেই সব কে.সি কলেজ ছাত্রলীগের পদ বঞ্চিত কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করছি। এছাড়াও দীর্ঘসময় পাশে থেকে যারা কাঁধেকাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সমস্ত ভুলক্রটির জন্য ক্ষমা চাচ্ছি।

প্রসঙ্গত, তিনি ২০১৩ সালের ২৯ জুলাই মাসে ঝিনাইদহ সরকারী কেশবব চন্দ্র মহাবিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ কমিটি ঘোষণা করে। কিন্তু দীর্ঘ প্রায় এক দশক পার হয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি।

এ ব্যাপারে রেজোয়ানুল হক রিপনের কাছে জানতে চাইলে তিনি বলেন, যা বলার তা ফেসবুক পোষ্টের মাধ্যমে দলীয় প্যাডে লেখা আছে। তাছাড়া ব্যক্তিগত কারণে আমি স্বেচ্ছায় অব্যহতি নিলাম। এব্যাপারে আর কিছু বলতে চায় না।

তবে তিনি বলেন, বিন্দুমাত্র সফলতা থাকলে পদবঞ্চিত কর্মীদের জন্য তা উৎসর্গ করছি এবং সকল ব্যর্থতা নিজের কাঁধে তুলে নিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

এব্যাপারে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি সজিবুল ইসলাম সজিব বলেন, আমরা একটি সফট কপি পেয়েছি, তিনি দীর্ঘদিন ধরে দায়িত্বে আছেন বয়স শেষ হয়ে গেছে এখন ব্যক্তিগত ব্যস্ততার কারণে অব্যাহতি চাচ্ছেন আমরা বিষয়টি ইতিবাচক ভাবে নিয়েছি।

Previous Post

স্কুলে জমি দান না করেও ভুয়া দাতা সদস্য করায় প্রধান শিক্ষকের নামে অভিযোগ:

Next Post

বজ্রপাতে ছাগল সহ গৃহবধূর মৃত্যু

প্রকাশক

প্রকাশক

Next Post

বজ্রপাতে ছাগল সহ গৃহবধূর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে কোনোভাবেই অপসারণ করা হয়নি
    মোহাম্মদ এজাজ-কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক [আরও বিস্তারিত পড়ুন]
  • সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে নির্বাচন কমিশনের সতর্কবার্তা
    সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ [আরও বিস্তারিত পড়ুন]
  • আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
    আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক [আরও বিস্তারিত পড়ুন]
  • আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন পাঁচ শতাধিক বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক
    আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব অপরিহার্য: শারমীন এস মুরশিদ
    নারী ও শিশু সুরক্ষায় আধুনিক ফরেনসিক ডিএনএ ল্যাব [আরও বিস্তারিত পড়ুন]
  • কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়- স্বরাষ্ট্র উপদেষ্টা
    কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম [আরও বিস্তারিত পড়ুন]
  • হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকীর বিদায়..
    হাজারো জনতার অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা চেয়ারম্যান [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ