সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

আমরা এমন ট্রেড ইউনিয়ন চাই,যা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং শিল্পের কণ্ঠস্বর-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

প্রকাশক by প্রকাশক
July 19, 2025
in সারাবাংলা
0
আমরা এমন ট্রেড ইউনিয়ন চাই,যা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং শিল্পের কণ্ঠস্বর-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

আমরা এমন ট্রেড ইউনিয়ন চাই,যা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং শিল্পের কণ্ঠস্বর-উপদেষ্টা শারমিন এস মুরশিদ 

বিলাল হুসাইন:ঢাকা, ১৯ জুলাই ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন করে দেশটাকে পেলাম এবার নতুন করে দেশটাকে গড়তে চাই। উপদেষ্টা ২৪ শের জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধাদের এবং শ্রমিকদের সম্মান ও নিহত শ্রমিক ভাই-বোনদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং স্যালুট জানান।
তিনি আজ সাভারে গেন্ডা বালুর মাঠে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষ্যে শহিদদের স্মরণে আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শ্রমিক সমাবেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। শ্রমিক সমাবেশে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারী লেফটেন্যান্ট জেনারেল( অব .) আব্দুল হাফিজ (এনডিসি, পিএসসি), প্রাথমিক ও
গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং শ্রমিক নেতৃবৃন্দ বক্তৃতা করেন। শ্রমিক সমাবেশে অন্যান্যের মধ্যে ঢাকা জেলার বিভাগীয় কমিশনার, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ও মালিক প্রতিনিধি, সাভার উপজেলা প্রশাসন, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ এবং সাভারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, আমরা চাই শিল্পের বিকাশ। চাই পৃথিবীর শ্রেষ্ঠ শিল্প তৈরি করতে। এজন্য আমাদের মালিকপক্ষ শ্রমিক পক্ষের উভয়ের বন্ধন এবং মালিকপক্ষের সর্বোচ্চ শ্রেষ্ঠ ব্যবস্থাপনা। তিনি আরো বলেন,
শ্রমিক চায় ট্রেড ইউনিয়ন যে ট্রেড ইউনিয়ন হতে হবে দায়িত্বশীল।
উপদেষ্টা বলেন, ৫৪ বছরে আর যাইহোক বিগত সরকারের সময় স্বচ্ছতা, ন্যায্যতা, সুব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারেনি। যেখানে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করছেন যে রাজনীতির হাতে আপনারা বারবার মার খাচ্ছেন। শারমীন এস মুরশিদ বলেন, আমাদের শিল্প হোক সংকীর্ণ রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতি মুক্ত। রাজনীতি হতে হবে আমাদের শ্রমিকের কল্যাণের রাজনীতি। রাজনীতি হতে হবে শিল্পের সুবিকাশ, বিশালতা এবং দেশের মঙ্গলের জন্য।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশিদ শ্রমিক-মালিক সম্পর্কের ভারসাম্য ও ট্রেড ইউনিয়নের দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে বলেন , শ্রমিকদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে, পাশাপাশি মালিকপক্ষকেও অবশ্যই কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। আমরা এমন ট্রেড ইউনিয়ন চাই, যা রাজনৈতিক হাতিয়ার নয়, বরং শিল্পের কণ্ঠস্বর। ইউনিয়নগুলো যেন ন্যায্যতা ও শিল্পের স্থিতিশীলতার জন্য কাজ করে।

উপদেষ্টা বলেন, ৮০ শতাংশ মেয়েরা গার্মেন্টস সেক্টরে কাজ করে এদেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সুস্বাস্থ্য, সুব্যবস্থাপনার দিকে আমার মন্ত্রণালয় নজর রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

Previous Post

তৃতীয় টার্মিনালের জন্য জনবল নিরূপণ করতেই বিমানবন্দর পরিদর্শন- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশক

প্রকাশক

Next Post
জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ