সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

প্রকাশক by প্রকাশক
November 6, 2025
in জাতীয়
0
ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

ইটভাটার বিরুদ্ধে অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা, ১ জনের কারাদণ্ড

চিফ রিপোর্টার:ঢাকা, ৬ নভেম্বর ২০২৫:
আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর লক্ষ্মীপুর, বান্দরবান ও ঢাকা জেলার সাভার এলাকায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি মামলার মাধ্যমে ২৪ লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে ৩টি ইটভাটার চিমনি ও কাঁচা ইট ভেঙে ফেলা হয় এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

একই দিনে ঢাকা মহানগরের আজিমপুর ও টিকাটুলিতে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করে যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই অভিযানে ১১টি মামলার মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি ২০২৫ হতে ৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত সারাদেশে মোট ১ হাজার ৮২৩টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ৪ হাজার ৬১৪টি মামলার মাধ্যমে ২৭ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ৪৯৬টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করা হয়েছে, ২২২টি ইটভাটা বন্ধে নির্দেশনা দেওয়া হয়েছে এবং ১৩৮টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

এ সময় ২৮টি অবৈধ পলিথিন কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়, ১৭০টি প্রতিষ্ঠানের সেবা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৩টি প্রতিষ্ঠান থেকে ১১ ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও বর্জ্য দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Previous Post

বিসিএস (পশুসম্পদ) ক্যাডারের জন্য সমন্বিত মেকআপ কোর্সের বিষয়ে প্রজ্ঞাপন জারি

Next Post

অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

প্রকাশক

প্রকাশক

Next Post
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত তহবিল এবং একটি শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছে বাংলাদেশ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • মহান জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ শীর্ষক বিল উত্থাপন
    মহান জাতীয় সংসদে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬’ [আরও বিস্তারিত পড়ুন]
  • বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
    বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি [আরও বিস্তারিত পড়ুন]
  • আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী
    আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও [আরও বিস্তারিত পড়ুন]
  • ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের তাগিদ বাংলাদেশের
    ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়নের [আরও বিস্তারিত পড়ুন]
  • তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব শুল্ক বাধা নিরসনে
    তুর্কি বিনিয়োগ বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর, গুরুত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • নাম পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি
  • জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে-মীর শাহে আলম
    জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ