সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home দেশ

এক ঘন্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব নিলেন হুমায়রা তানহা

প্রকাশক by প্রকাশক
October 31, 2023
in দেশ, ফিচার
0
এক ঘন্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব নিলেন হুমায়রা তানহা
1
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter
এক ঘন্টার জন্য সিভিল সার্জনের দায়িত্ব নিলেন হুমায়রা তানহা
 
সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি ;
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষ্যে ভোলায় এক ঘণ্টার জন্য প্রতীকী সিভিল সার্জন এর দায়িত্ব নিলেন ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হুমায়রা তানহা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর ১০টা থেকে ১১টা পর্যন্ত ভোলার সিভিল সার্জন হিসাবে তিনি এই প্রতীকী দায়িত্ব পালন করেন। এসময় ভোলার সিভিল সার্জন ডা: কেএম শফিকুজ্জামান প্রতীকী দায়িত্ব হিসাবে সম্পর্কে ধারণা দেন। এসময় হুমায়রা তানহাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে নিজের পাশের চেয়ারে বসতে দেন সিভিল সার্জেন। দায়িত্ব পেয়ে অনুপ্রাণিত দ্বাদশ শ্রেণীর ছাত্রী তানহা। ভবিষ্যতের লক্ষ্যও তুলে ধরেন তিনি। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) সহযোগিতায় ইয়েস বাংলাদেশ ও ইয়ুথ ফর চেঞ্জ-এর আয়োজনে ‘গার্লস টেকওভার’ শীর্ষক কর্মসূচিতে কন্যা শিশু যুব নারীকে নেতৃত্ব উদ্বুদ্ধকরণ মেয়েদের আত্মবিশ্বাস তৈরীর সুযোগ বৃদ্ধির কর্মসূচীর আওতায় এক ঘন্টার জন্য প্রতীকী সিভিল সার্জন দায়িত্ব পালন করা হয়।
 
প্রতীকী সিভিল সার্জনের দায়িত্ব নিয়ে হুমায়ারা তানহা বলেন, আজ ভোলার সিভিল সার্জনের প্রতীকী দায়িত্ব পালন করতে পেরে অসাধারণ ভালো লাগছে। আজকের এই দিনটি জন্য আমি অনেক অপেক্ষায় ছিলাম। আজকের এই দিনটির জন্য গত ৫দিন যাবৎ আমি এই পেশা সম্পর্কে জানতে পেরেছি। আজ যখন আমি এই আসনটিতে বসেছি তখন থেকেই আমি স্বপ্ন দেখতে শুরু করেছি আমি এবং আমার মতো কিশোর কিশোরীরা এমন পর্যায় পৌঁচ্ছাতে পারবে। আমি স্বপ্ন দেখছি যে আমাদের এই গুরুত্বপূর্ণ পদে ভবিষ্যতে নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, অনুপ্রেরণাও উৎসাহ পাবে নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য যেমন আজকে আমি আত্মবিশ্বাসী হয়েছি এক ঘন্টা সিভিল সার্জন দায়িত্ব পালনের মাধ্যমে। এ সময় তিনি ভোলার স্বাস্থ্য সেবা মান উন্নয়নের জন্য একাধিক সুপারিশ করেন, যার মধ্যে অন্যতম ভোলায় একটি শিশু হাসপাতাল তৈরি, পাশাপাশি ভোলার ২২ লাখ জনসংখ্যা জন্য একটি মেডিকেল কলেজ স্থাপন করার পাশাপাশি জেলার হাসপাতালগুলোতে ডাক্তার, নার্সসহ জনবল বৃদ্ধির সুপারিশ করেন তিনি। এছাড়াও তিনি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ কিশোর-কিশোরী। এই মোট কিশোর-কিশোরীর ৪৮ শতাংশ কিশোরী এবং ৫৩ শতাংশ কিশোর। কিন্তু এই কিশোর কিশোরীদের জন্য ইউনিয়ন স্বাস্থ্যা কেন্দ্র কিংবা হাসপাতালে সেবা নেওয়ার জন্য আলাদা ব্যবস্থার সেবার মানবৃদ্ধি করার কথা বলেন।
 
সিভিল সার্জন ডাঃ কেএম শফিকুজ্জামান বলেন, বাংলাদেশের নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশের সরকার প্রধান নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, জাতীয় সংসদের স্পিকারও একজন নারী, ডাঃ নারী, সিভিল সার্জন নারী, নার্স নারী। সে ক্ষেত্রে প্রান্তিক গ্রামে বা দ্বীপ অঞ্চলের নারী ও কিশোরীরা অনেক পিছিয়ে রয়েছে। কলেজ শিক্ষার্থী হুমায়ারা তানহা ওই কিশোরীদের আইকন হিসেবে পরিচিতি পাবে। তাকে দেখেই শিশু ও কিশোরী মুক্তমনা হিসেবে বেড়ে উঠবে। এবং দেশের সর্বোচ্চ পদগুলো অর্জনের মাধ্যমে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া সাহস যোগাবে। নারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, তানহা আজ যেই সুপারিশ করেছে তা ভোলার স্বাস্থ্য উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফাহমিদ খান, ভোলা সদর হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স নাজমা বেগম, ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্কফোর্স (এনসিটিএফ) এর ভলেন্টিয়ার রিমা আক্তার শিমু, মোঃ শাফায়েত হোসেন সিয়ামসহ হাসপাতালের ডাক্তার, নার্স, সাংবাদিক ও এনসিটিএফ বাংলাদেশ এর ভোলা জেলা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ।
 
হুমায়রা তানহা ভোলা সরকারি দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ভোলা পৌরসভা ৩নং ওয়ার্ড কালিবাড়ি রোড এলাকার মো: হুমায়ুন কবিরের কন্যা। তানহা ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) ভোলা জেলা কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন । শিশু কিশোরদের প্রতীকী দায়িত্ব পালনের মধ্যদিয়ে তাদের নেতৃত্বের গুণাবলী তৈরি হবে বলে মনে করেন, জেলার সচেতন নাগরিক সমাজ।
Previous Post

ভোলার ২ লক্ষাধিক জেলে দূর্ভোগের শিকার

Next Post

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে মহা সংঘদান অনুষ্ঠিত

প্রকাশক

প্রকাশক

Next Post
কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে মহা সংঘদান অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে মহা সংঘদান অনুষ্ঠিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী
    সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ