সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কক্সবাজারের উখিয়ায় ২১,৮০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী আটক

প্রকাশক by প্রকাশক
June 19, 2023
in ক্রাইম, দেশ
0
কক্সবাজারের উখিয়ায় ২১,৮০০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারী আটক
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
আমিন উল্লাহ,সত্যকন্ঠ; উখিয়া কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া থানাধীন পূর্ব মরিচ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ২১,৮০০ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
গত ১৮ জুন ২০২৩ খ্রিঃ র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়, কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলুদিয়াপালং ইউনিয়নের ০১নং ওয়ার্ডের পূর্ব মরিচ্যা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের প্রেক্ষিতে একই তারিখ অনুমান ২৩.৪০ ঘটিকার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিএসসি এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের নিকট দুইজন মাদক কারবারী ধৃত হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে *সর্বমোট ২১,৮০০ (একুশ হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার* করা হয়।  
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিস্তারিত পরিচয় *১। মোঃ ইউনুস (৩৪)*, পিতা-মৃত রশিদ, সাং-পূর্ব ধেচুয়া পালং, ০৪নং ওয়ার্ড, ইউনিয়ন-খুনিয়াপালং, থানা-রামু এবং *২। মোঃ তাজ উদ্দীন (৩১)*, পিতা-মৃত সেহের আলী, সাং-পূর্ব মরিচ্যা, ০১নং ওয়ার্ড, ইউনিয়ন-হলুদিয়াপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার বলে জানা যায়। ধৃত মাদক কারবারীদ্বয় জানায়, তারা পরস্পরে যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।   
Previous Post

রংপুর পানি উন্নয়ন বোর্ডের হাসনা বানু লিপিকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Next Post

বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত

প্রকাশক

প্রকাশক

Next Post
বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত

বাঁশখালীর গণ্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ করলো বাঘাইহাট জোন
    সাজেকের দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ পানি সংরক্ষণের [আরও বিস্তারিত পড়ুন]
  • ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন
    ভোলার দৌলতখানে জেলেদের মাঝে চাল বিতরণ সংক্রান্ত [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ
    ‎পানিসম্পদ মন্ত্রীর সাথে জার্মানির রাষ্টদূতের সাক্ষাৎ [আরও বিস্তারিত পড়ুন]
  • পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে—মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
    পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড
    কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’
    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ