সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

কুয়াকাটায় বিরোধীয় জমিতে গভীর রাতে ঘর তুলতে গিয়ে প্রতিপক্ষের তোপের মুখে ৯৯৯ এ কল, আটক-৩

প্রকাশক by প্রকাশক
October 3, 2023
in ক্রাইম, দেশ, ফিচার, বিশেষ সংবাদ
0
কুয়াকাটায় বিরোধীয় জমিতে গভীর রাতে ঘর তুলতে গিয়ে প্রতিপক্ষের তোপের মুখে ৯৯৯ এ কল, আটক-৩
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter
কুয়াকাটায় বিরোধীয় জমিতে গভীর রাতে ঘর তুলতে গিয়ে প্রতিপক্ষের তোপের মুখে ৯৯৯ এ কল, আটক-৩
 
নিজস্ব প্রতিবেদক:
পটুয়াখালীর কুয়াকাটায় গভীর রাতে বিরোধীয় জমিতে ঘর তুলতে গিয়ে প্রতিপক্ষের তোপের মুখে ৯৯৯ এ পুলিশকে ফোন দিয়ে নিজেরাই ফেসে গেলেন। রাতে ফাঁকা জমিতে অবৈধভাবে ঘর তোলা এবং ভীতি সৃষ্টির অভিযোগে মহিপুর থানা পুলিশ তিনজনকে আটক করে নিয়ে যায়।
 
পুলিশ জানান, ৯৯৯ এ গভীর রাতে হামলার অভিযোগ এনে কহিনুর বেগম গং সাহায্য চায়। তাৎক্ষণিক মহিপুর থানার এস আই জাহাঙ্গীর এবং এস আই রাশেল’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। গিয়ে দেখতে পান ৯৯৯ এ ফোন দিয়ে অভিযোগকারীরা নিজেরাই লোকজন নিয়ে ঘর তুলেছে। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশের উপস্থিতে পরিবেশ শান্ত হয়।
 
বিরোধীয় জমিতে গভীর রাতে লোকজন নিয়ে ঘর নির্মাণ করে এলাকায় ভীতি প্রদর্শনের অভিযোগে কবির, আলতাফসহ ৩জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সন্ধায় আবার ছেড়ে দেয়া হয়। এমন ঘটনা ঘটেছে কুয়াকাটা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের মীরা বাড়ি সংলগ্ন এলাকায়। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানান। 
 
কুয়াকাটা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আসমা বেগম (৪৫) বলেন, আমার ফুফাতো ভাই মোঃ আলমগীরসহ চার ওয়ারিশদের কাছ থেকে ২০ শতাংশ জমি দলিল মুলে ক্রয় করি। ক্রয়কৃত ওই জমি ভুলবসত আমার ফুফু কহিনুর বেগমের নামে বিএস রেকর্ড হয়।
 
বিএস রেকর্ডের বলে রাতের আধাঁরে তার জমি দখল করে ঘর নির্মাণ করে। আসমা বেগম আরো বলেন, তার ফুফু কহিনুর বেগমের ওয়ারিশী জমিতে বাড়ি ঘর তুলে ভোগদখল করলেও অন্যায় ভাবে তার জমি দখল নেয় বলে তিনি অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে কহিনুর বেগম বলেন, এখানে আগে তার ঘর ছিল। এই জমি ওয়ারিশ সুত্রে তার নামে বিএস রেকর্ড হয়েছে। তিনি কারো জমি দখল করেননি।
 
এ ব্যাপারে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, কহিনুর বেগম গংরা বিরোধীয় জমিতে গভীর রাতে আইনবহির্ভূত ভাবে ঘর তুলে প্রতিপক্ষের তোপের মুখে তারাই আবার ৯৯৯ এ ফোন দেয়। অহেতুক  পুলিশকে হয়রানি করা হয়।
 
এঘটনায় রাতে জিজ্ঞাসাবাদের জন্য তিনজন থানায় নিয়ে আসা হয়।জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়। এঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানান তিনি । 
 
Previous Post

নড়াইলে মাদকবিরোধী প্রচারনামূলক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Next Post

কুয়াকাটা সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

প্রকাশক

প্রকাশক

Next Post
কুয়াকাটা সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

কুয়াকাটা সৈকত থেকে জেলের মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ এর উদ্বোধন:
    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) [আরও বিস্তারিত পড়ুন]
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে প্রতারক চক্রের ভূয়া নিয়োগপত্র জারি
    জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিবের স্বাক্ষর নকল করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
    স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সকল দপ্তর-সংস্থায় [আরও বিস্তারিত পড়ুন]
  • মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী
    মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে- [আরও বিস্তারিত পড়ুন]
  • দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া [আরও বিস্তারিত পড়ুন]
  • আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানী বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    আজ কিশোরগঞ্জে মসজিদের ইমাম মুয়াজ্জিনসহ অন্যান্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী
    সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ