সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home ক্রাইম

চাঞ্চল্যকর শান্তা হত্যার প্রধান আসামী আসাদ র‌্যাবের হাতে আটক

প্রকাশক by প্রকাশক
March 26, 2023
in ক্রাইম, ফরিদপুর, ফিচার, সারাবাংলা
0
চাঞ্চল্যকর শান্তা হত্যার প্রধান আসামী আসাদ র‌্যাবের হাতে আটক
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

চাঞ্চল্যকর শান্তা হত্যার প্রধান আসামী আসাদ র‌্যাবের হাতে আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর :

ফরিদপুরে চাঞ্চল্যকর শান্তা হত্যার প্রধান আসামী তার স্বামী আসাদ ওরফে বাচ্চু কে আটক করেছে র‌্যাব। গত ২৫ শে মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।

র‌্যাব জানায়, ফরিদপুরে একটি ফার্ম থেকে গত ২৫ অক্টোবর বুধবার ২০২২ তারিখে ফরিদপুররে মধুখালী পৌরসভার এলাকার নিজ স্ত্রী শান্তা(২২) কে খুন করে আসামী আসাদ বাচ্চু পালিয়ে যায়। ওইদিন বেলা ১১টার দিকে সদর উপজেলার দিরাজতুল্লা

 মাতুব্বরের ডাঙ্গী গ্রামের ইদ্রিস এগ্রো ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম শান্তা এবং তার স্বামীর নাম বাচ্চু শেখ (৪০)। তাদের দুজনের বাড়ি মধুখালী উপজেলায়। শান্তা ফার্মের শ্রমিক ছিলেন।

তার স্বামী বাচ্চু ফার্মের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে ১০টার দিকে শ্রমিকরা ফার্মের আবাসিক কক্ষে শান্তার মরদেহ পড়ে থাকতে দেখে ফার্মের মালিককে জানান। পরে ফার্মের মালিক ইদ্রিস মিয়া থানায় জানালে পুলিশ মরদেহটি গিয়ে উদ্ধার করে।

থানা ও র‌্যাব সূত্রে আরো জানা যায়, আসামী বাচ্চু একজন লোভী ও ভয়ংকর প্রকৃতির লোক। এর আগেও সে দুইটি বিবাহ করেছে। পূর্ববর্তী স্ত্রীদেরকেও নির্যাতন ও হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভিকটিম শান্তাকে বিয়ের ৩ মাসের মাথায় যৌতুকের

 টাকা না পাওয়ার জন্য নির্যাতনকরে হত্যা করে। পালিয়ে গিয়ে আতœগোপন করে। উক্ত ঘটনা দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। কোতয়ালী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী গ্রেফতারের জন্য র‌্যাবের সহযোগিতা চান। পরে র‌্যাব-৮ সিপিসি-২

 (ফরিদপুর ক্যাম্প) ছায়া তদন্ত শুরু করে এবং পালাতক আসামীর অবস্থান নোয়াখালীতে নিশ্চিত করে। অভিযানে র‌্যাব-১১, সিপিসি-৩ যোগদান করে। এরই ফলস্বরুফ র‌্যাব-১১, সিপিসি-৩ এবং র‌্যাব- ৮, সিপিসি-২ এর যৌথ অভিযানে র‌্যাবের

 গোয়েন্দা বিভাগের সহযোগিতা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকায় ২৫ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টার সময় অভিযান পরিচালনা করে মূল হত্যাকারী আসাদ বাচ্চু (৪০ কে আটক করা হয়। সে রাজবাড়ী জেলার কানাই মাতুব্বর গ্রামের সাত্তার শেখ এর পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অত্র খুনের ঘটনায় জড়িত একমাত্র আসামী আসাদ@বাচ্চু ভিকটিম শান্তা(২২) কে খুন করে গ্রেফতার এড়ানোর লক্ষে ফরিদপুর থেকে পালিয়ে গিয়ে নোয়াখালীতে আত্মগোপন করে।

ধৃত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা নং-৮৭ তারিখঃ ২৮/১০/ ২০২২খ্রিঃ,ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী/০৩)এর ১১(ক) মূলে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post

তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন

Next Post

চৌদ্দগ্রামে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশক

প্রকাশক

Next Post
চৌদ্দগ্রামে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

চৌদ্দগ্রামে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ পালনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে-পানিসম্পদ মন্ত্রী
    ‎নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ
    রাস্তার কাজে যেন অনিয়ম না হয়, কেউ চাঁদা চাইলে থানায় [আরও বিস্তারিত পড়ুন]
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী
    আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি [আরও বিস্তারিত পড়ুন]
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ
    জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ