সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জামালপুর

জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ 

প্রকাশক by প্রকাশক
September 17, 2024
in জামালপুর, দেশ, ফিচার, বিশেষ সংবাদ, সারাবাংলা
0
জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ 
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter
জামালপুর রেলওয়ে ওভারপাস প্রকল্প
ভূমি অধিগ্রহণের টাকা নিয়ে ভাসুরের সাথে ছোট ভাইয়ের স্ত্রীর বিরোধ 
 
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
 
জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির টাকা নিয়ে ভাসুর ও ছোট ভাইয়ের স্ত্রীর মাঝে বিরোধ চলছে। ভাসুরের অভিযোগ, মালিক না হয়েও অধিগ্রহণের টাকা  দাবি করছেন ছোট ভাইয়ের স্ত্রী রুনা আলম। অপরদিকে রুনা আলমের অভিযোগ আদালতে মামলা থাকলেও তার ভাসুরেরা অধিগ্রহণ কর্মকর্তার যোগসাজশে গোপনে চেক উত্তোলন করেছে। 
 
শহরের স্টেশন রোডের বাসিন্দা খন্দকার ফারুক আহমেদ মঙ্গলবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার মায়ের রেখে যাওয়া মোট ৩৩ দশমিক ৮১ শতাংশ জমির মালিক তারা ৬ ভাই ২ বোন। ভূমি আইন অনুযায়ী তারা সকলেই ৪ দশমিক ৮৩ শতাংশ জমির মালিক।
 
ভাই-বোনেরা যার যার হিস্যার জমি বন্টনের আগেই অভিযুক্ত রুনা আলমের স্বামী খন্দকার ইলিয়াস মোর্তজা প্রাপ্য জমি থেকে ২ শতাংশ জমি রেজিষ্ট্রি মূলে বিক্রি করেন। যে জমি পরবর্তীতে রেলওয়ে ওভারপাস প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয় এবং  জমির বর্তমান মালিক জমি ও স্থাপনার ক্ষতিপূরনের টাকা ভূমি অধিগ্রহণ শাখা থেকে নিজেই উত্তোলন করেন।
 
তার ছোট ভাই প্রয়াত খন্দকার ইলিয়াস মোর্তজার স্ত্রী রুনা আলম বর্তমানে যেখানে বসবাস করেন সেটা তার স্বামীর বিক্রিত জমির পেছনের অংশ এবং তার বসবাসকৃত জমির পরিমান ৩ শতাংশ।
 
সংবাদ সম্মেলনে খন্দকার ফারুক আহমেদ অভিযোগ করেন, যেখানে তার ছোট ভাই প্রয়াত খন্দকার ইলিয়াস মোর্তজা ৪.৮৩ শতাংশ জমির মালিক, সেখানে তার ছোট ভাইয়ের স্ত্রী রুনা আলম তাদের বিক্রিত জমিসহ মোট ৫ শতাংশ দখল করে আছেন।
 
ভাগের চেয়ে বেশি জমি পেয়েও রুনা আলম তাদেরকে পারিবারিক ও সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করতে ইতোমধ্যে রুনা আলম মিথ্যা তথ্য উপস্থাপন করে মামলা দায়েরের অপচেষ্টা করছেন এবং ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে সংবাদপত্রসহ বিভিন্ন সংস্থার কাছে অপপ্রচার করছেন।
 
 সংবাদ সম্মেলনে ছোট ভাইয়ের স্ত্রী রুনা আলম কর্তৃক হয়রানি ও মিথ্যা তথ্য দিয়ে মানহানি করার অভিযোগ তুলেন এবং সুষ্ঠু তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
 
এসময় খন্দকার ফারুক আহামেদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 
এর আগে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে রুনা আলম অভিযোগ করেন, জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে তার জমিও অধিগ্রহণের আওতায় পরে। কিন্তু তার স্বামী জেলা যুবদলের সাবেক সভাপতি প্রয়াত খন্দকার ইলিয়ার মোর্তুজার ভাইয়েরা প্রতারণা করে অধিগ্রহনের টাকা আত্মসাতের পায়তারা চালায়।
 
  খবর পেয়ে তিনি জমির ক্ষতিপূরণের টাকা দাবি করে ২০২২ সালের ২১ জুন ভূমি অধিগ্রহণ শাখায় আপত্তি ও আদালতে দুটি মামলা করেন। মামলা চলমান থাকাবস্থায় ভূমি অধিগ্রহণ শাখার  কর্মকর্তাদের যোগসাজসে গত ২৯ আগস্ট গোপনে অধিগ্রহণের পুরো টাকার চেক তুলে নেন তার ভাসুরেরা।
Previous Post

মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

Next Post

তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই

প্রকাশক

প্রকাশক

Next Post
তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই

তামাকের ব্যবহার কমাতে শক্তিশালী কর পদক্ষেপ ও আইনের বিকল্প নেই

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬
    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ [আরও বিস্তারিত পড়ুন]
  • নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব-সমাজকল্যাণ মন্ত্রী
    নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের [আরও বিস্তারিত পড়ুন]
  • বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর
    বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
    সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা [আরও বিস্তারিত পড়ুন]
  • বর্তমান সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরোও গভীর ও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী
    চীন–দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬, বাংলাদেশ ডে [আরও বিস্তারিত পড়ুন]
  • রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করা হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
    রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার মাধ্যমে [আরও বিস্তারিত পড়ুন]
  • রাজধানীতে “Startup, Science Project and Innovation Idea Showcasing” মেলার উদ্বোধন করলেন জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ( মন্ত্রী পদমর্যাদা) মো: ইসমাইল জবিউল্লাহ
    রাজধানীতে “Startup, Science Project and [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ