সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ড্রেজিং কাজ হস্তান্তর অনুষ্ঠানে পায়রা বন্দর চেয়ারম্যান…পায়রা বন্দর দেশের একমাত্র স্মার্ট বন্দর

প্রকাশক by প্রকাশক
March 26, 2023
in সারাবাংলা
0
ড্রেজিং কাজ হস্তান্তর অনুষ্ঠানে পায়রা বন্দর চেয়ারম্যান…পায়রা বন্দর দেশের একমাত্র স্মার্ট বন্দর
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ড্রেজিং কাজ হস্তান্তর অনুষ্ঠানে পায়রা বন্দর চেয়ারম্যান…পায়রা বন্দর দেশের একমাত্র স্মার্ট বন্দর

কলাপাড়া,পটুয়াখালী :

নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এবং পায়রা বন্দর কতৃপক্ষ কতৃক বাস্তবায়িত বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ ড্রেজিং স্কিম ” রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিং ” সফলভাবে সম্পন্ন হয়েছে। 

বেলজিয়াম ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান jan De Nul ড্রেজিং কাজটি সম্পন্ন করে। আজ ২৬ মার্চ ২০২৩ ইং মহান স্বাধীনতা দিবসে Jan De Nul কর্তৃক আনুষ্ঠানিকভাবে পায়রা বন্দর কতৃপক্ষের নিকট হস্তান্তর করে।

রোববার দুপুরে পায়রা বন্দরের সভা কক্ষে এ উপলক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে পায়রা বন্দর কতৃপক্ষ। প্রেস ব্রিফিংয়ে পায়রা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল আহমেদ বলেন, পায়রা বন্দর আজ থেকে

 বাংলাদেশের গভীরতম সমুদ্র বন্দর হিসেবে রুপ নিচ্ছে। এখন ৪০ থেকে ৫০ হাজার মেট্রিকটন ধারণ সক্ষমতা সম্পন্ন পন্যবাহী জাহাজ এই বন্দরের জেটিতে ভীড়তে সক্ষম হবে। এটি দেশের একমাত্র স্বাধীন সমুদ্র বন্দর।  আগামী অর্থবছর থেকে বন্দরটি নিজস্ব আয়ে চলার মধ্য দিয়ে দেশের অর্থনীতিতে ১০ গুণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

দেশের ইতিহাসে সর্ববৃহৎ ড্রেজিং প্রকল্প পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল এন্ড মেইনটেনেন্স ড্রেজিংয়ের কাজ ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হওয়ার দাবি করে বন্দর চেয়ারম্যান বলেন,

ড্রেজিংয়ের ফলে চ্যানেলটির গভীরতা ১০ দশমিক ৫ মিটারে উন্নীত হয়েছে, যা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গভীরতম সমুদ্র বন্দর। এর ফলে প্যানামেক্স সাইজের বড় মাদার ভ্যাসেল আজ থেকে বন্দরে প্রবেশ করতে পারবে। পায়রা বন্দরের সহায়তায়

 বেলজিয়াম ভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডি নুল এই ড্রেজিং কাজটি সম্পন্ন করেছে। ৭৫ কিঃমিঃ দীর্ঘ এবং প্রায় ৫ কিমি প্রসস্থ চ্যানেলটির খনন কাজ ২০২১ সালের জুনে শুরু হয়। এসময় পায়রা বন্দর কতৃপক্ষের

 চেয়ারম্যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পায়রা বন্দরে এ পর্যন্ত দেশী-বিদেশী আটশত জাহাজ মালামাল নিয়ে আসে। আর এর থেকে ২০২৩ সাল পর্যন্ত আটশো কোটি টাকার রাজস্ব আয় করেছে। 

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি বলেন, পায়রা বন্দর দেশের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ও অপপ্রচার মোকাবিলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক চেষ্টায় আজ পায়রা বন্দর বাস্তবে রুপ নিয়েছে। পায়রা বন্দর এখন স্বপ্ন নয় বাস্তব। 

প্রেস ব্রিফিংয়ে ড্রেজিং কোম্পানী জান ডি নুল এর প্রকল্প পরিচালক জান ময়েন্স,স্কিম পরিচালক কমোডর রাজিব ত্রিপুরা সহ পায়রা বন্দরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Previous Post

চরভদ্রাসন উপজেলায় যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন

Next Post

মুজিব নগরে সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

প্রকাশক

প্রকাশক

Next Post
মুজিব নগরে সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে’র পথচলা শুরু

মুজিব নগরে সর্বস্তরে জাতীয় স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলনে'র পথচলা শুরু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আমিনুল হকের
    প্রতিটি শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান [আরও বিস্তারিত পড়ুন]
  • বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
    বিএনপির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক: বাংলাদেশের [আরও বিস্তারিত পড়ুন]
  • বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ
    বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য [আরও বিস্তারিত পড়ুন]
  • ‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ পানিসম্পদ মন্ত্রী ‎
    ‎রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবেঃ [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর এজেন্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন সরকারের এক নম্বর [আরও বিস্তারিত পড়ুন]
  • আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি [আরও বিস্তারিত পড়ুন]
  • বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী কলেজিয়েট স্কুল– ভূমিমন্ত্রী
    বিশ্বের অন্যতম প্রাচীন ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ