সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home সারাবাংলা

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে -স্থানীয় সরকার উপদেষ্টা

প্রকাশক by প্রকাশক
December 13, 2024
in সারাবাংলা
0
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে -স্থানীয় সরকার উপদেষ্টা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে
-স্থানীয় সরকার উপদেষ্টা

আলী আহসান রবি
ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন যথাযথ ব্যবস্থাপনা, স্বল্পমেয়াদী তাৎক্ষণিক সমাধান গ্রহণের ক্ষেত্রে টাস্কফোর্স গঠন করা হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আসন্ন শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বায়ু দূষণ রোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় বক্তব্যকালে উপদেষ্টা এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, সাময়িক ভিত্তিতে পাইলটিং হিসেবে বর্ষা মৌসুম আসা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে এই টাস্কফোর্স। স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রধান করে গঠিতব্য এই টাস্কফোর্সে সিটি কর্পোরেশন, রাজউক, পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, ঢাকা ওয়াসা, বিশেষজ্ঞ প্রতিনিধিসহ অন্যান্য স্টেকহোল্ডার প্রতিষ্ঠানের প্রতিনিধি রাখা হবে বলে জানান তিনি। এই টাস্কফোর্স গঠনে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে নীতিগত সম্মতি প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঢাকা শহরের রাস্তায় যত্রতত্র খোঁড়াখুঁড়ির বিষয়টি অন্যান্য সংস্থার সাথে বসে সমন্বিত উদ্যোগে করা যায় কি না, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে ঢাকা সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বায়ু দূষণ রোধে নির্মাণ সামগ্রী পরিবহন এবং ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন এবং রাজউককে দায়িত্ব প্রদান করা যেতে পারে বলে মনে করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে পরিষ্কার পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পানি ছিটানোসহ অন্যান্য কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে সিটি কর্পোরেশনের মাঠ পর্যায়ে কর্মরত কর্মীদেরকে নিয়ে ছোট ছোট কর্মশালা গ্রহণের উদ্যোগের বিষয়ে গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

গণমাধ্যম কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রনে রাতারাতি কোন সমাধান নেই। সব আমাদের নিয়ন্ত্রণে নেই, বাংলাদেশে ট্রান্স-বাউন্ডারি এয়ার পলিউশন এর পরিমান প্রায় ৪০%। পানি ছিটিয়ে দুর্ভোগ সাময়িক কমানো গেলেও দীর্ঘ মেয়াদে তা কোন কাজে আসবে না। মাস্ক এবং এয়ার পিউরিফায়ার ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি। বায়ু দূষণ নিয়ন্ত্রণে এলার্ট সিস্টেম চালু করা হয়েছ। গত অক্টোবরে ঘোষণা দেওয়া পুরনো ও ফিটিনেসবিহীন গাড়ি ৬ মাসের মধ্যে অপসারণ এবং ২০২৫ সালের মধ্যে সকল সরকারি নির্মাণে পোড়ানো ইট ব্যবহার বন্ধ করার সিদ্ধান্তের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপদেষ্টা।

আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার বিভাগ হতে দূষণ রোধে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হতে গৃহীত কার্যক্রম, বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হতে গৃহিত কার্যক্রম, শুষ্ক মৌসুমে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে পরিবেশ দূষণ রোধে সম্ভাব্য করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় সভায় সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন অধিদপ্তরের প্রধানগণ, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পুলিশের অতিরিক্ত কমিশনার(ট্রাফিক)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Previous Post

পাটের অনৈতিক মজুতদারি করা যাবে না: উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

Next Post

মেহেরপুরে কয়েকদিনের অব্যাহত শীতে যবুথবু হয়ে পড়েছে জনজীবন

প্রকাশক

প্রকাশক

Next Post
মেহেরপুরে কয়েকদিনের অব্যাহত শীতে যবুথবু হয়ে পড়েছে জনজীবন

মেহেরপুরে কয়েকদিনের অব্যাহত শীতে যবুথবু হয়ে পড়েছে জনজীবন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে যাচ্ছে- সমাজকল্যাণ মন্ত্রী
    বর্তমান সরকার সমাজের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে [আরও বিস্তারিত পড়ুন]
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ:
    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের [আরও বিস্তারিত পড়ুন]
  • জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
    জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: [আরও বিস্তারিত পড়ুন]
  • শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে ফিরতি ফ্লাইট
    শেষ হলো হজের আনুষ্ঠানিকতা,শুক্রবার  রাতেই শুরু হয়েছে [আরও বিস্তারিত পড়ুন]
  • তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার
    তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী [আরও বিস্তারিত পড়ুন]
  • মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ করেছে
    মসজিদ উত তাকওয়া সোসাইটি এবছর ১৭৫০টি চামড়া সংরক্ষণ [আরও বিস্তারিত পড়ুন]
  • কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বাণিজ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
    কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ