সত্যকণ্ঠ
  • Login
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
  • সারাবাংলা
  • ফিচার
  • দেশ
  • জাতীয়
  • ক্রাইম
  • জানা-অজানা
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • ইসলাম কথা
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
No Result
View All Result
সত্যকণ্ঠ
No Result
View All Result
Home জাতীয়

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগনের হীনমন্যতার বাইরে আনতে হবে— উপদেষ্টা শারমীন এস মুরশিদ

প্রকাশক by প্রকাশক
September 10, 2025
in জাতীয়
0
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগনের হীনমন্যতার বাইরে আনতে হবে— উপদেষ্টা শারমীন এস মুরশিদ
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগনের হীনমন্যতার বাইরে আনতে হবে— উপদেষ্টা শারমীন এস মুরশিদ
বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ :
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পরিবার, স্কুল, কমিউনিটি সব জায়গায় এ বিষয়ে আলাপ শুরু করা জরুরি।
তিনি আজ রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে ‘ Youth Mental Health & Suicide Prevention’ প্রতিরোধ বিষয়ে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জাতীয় অগ্রাধিকারের স্তরে নিয়ে আসার আহ্বান জানানিয়ে উপদেষ্টা বলেন, আমরা মানসিক স্বাস্থ্যকে যতক্ষণ না সামাজিক ট্যাবুর বাইরে এনে স্বাভাবিক চিকিৎসার অংশ করবো, ততক্ষণ তরুণদের জীবন নিরাপদ হবে না। তিনি বলেন, সাইবার বুলিং, সোশ্যাল হ্যারেজমেন্ট, ফেক নিউজ, যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নিরাপদ আ্যলায়েন্স ও সমাজকল্যাণ মন্ত্রালয় এবং ইউক্যান । সহযোগিতায় ছিল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নিরাপদ এলায়েন্সের বোর্ড মেম্বার ড. নাজিয়া ওনি মানসিক স্বাস্থ্য জরিপভিত্তিক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে দেখা যায় সমাজের বড় অংশের তরুণ-তরুণী মানসিক চাপে ভুগলেও সামাজিক ভয়, কুসংস্কার এবং কি বলবে মানুষ, ভাবনায় তারা কাউন্সেলিংয়ের সুযোগ নেয় না।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মোঃ মহিউদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব নাজমুল হাসান, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, নিরাপদ এলায়েন্সের পরিচালক মাসুদ মোহাম্মদ এবং এনজিওর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তারা সরকারের মানসিক স্বাস্থ্য নীতিমালা ও আসন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বলেন নিরাপদ অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে ৬৪ জেলায় কাউন্সেলিং সেন্টার স্থাপন জরুরি।

বৈঠকে বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধির মধ্যে কসোভোর উপমিশন প্রধান এনিস জেমাইলি, সৌদি আরবের ইয়াসির শেশাহ, মালয়েশিয়ার হাওজান হাসনোল, এবং সুইডেন দূতাবাসের ড. জহিরুল ইসলাম তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কবিতা বোস, ইউএন উইমেনের হুমায়রা, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ, ইউনিসেফের ড. এলিসা ক্যাল্পনা, এমজেএফ এর তানজিন কিবরিয়া লাবণ্য, অ্যাকশনএইডের জোহরা বিনতে জামান বনী, ডব্লিউএইচও-র মানসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল কবির, সেভ দ্য চিলড্রেনের রুনা খন্দকার, ইউএনওপিএস এর ওবায়দুল হক এবং নিরাপদ আ্যলায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে নিরাপদ আ্যলায়েন্স কর্তৃক পরিচালিত মানসিক স্বাস্থ্য জরিপের ফলাফল তুলে ধরা হয়। ৫১১ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা যায় বেশিরভাগ তরুণ মানসিক চাপে ভুগলেও সামাজিক ভয় ও কুসংস্কারের কারণে তারা কাউন্সেলিং গ্রহণ করতে পারেন না। তবে আশার বিষয়, অধিকাংশই জানিয়েছেন সাশ্রয়ী ও গোপনীয় মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া গেলে তারা তা নিতে আগ্রহী। এই ফলাফল প্রমাণ করে যে তরুণদের মানসিক স্বাস্থ্য এখন একটি জাতীয় অগ্রাধিকার দেওয়া জরুরি।

এর আগে, আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসেবা ও সাইবার সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতে নিরাপদ আ্যলায়েন্স চালু করেছে দুটি বিশেষায়িত ইউনিট : “প্রতিরোধ”: সাইবার ইউনিট, যা অনলাইন অপরাধ ও সাইবার হুমকি মোকাবিলা করছে। আন্যটি “সহযাত্রী” কাউন্সেলিং ইউনিট, যেখানে তরুণরা নিরাপদ পরিবেশে মানসিক স্বাস্থ্য সহায়তা পাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে নিরাপদ অ্যালায়েন্সের বোর্ড মেম্বার ব্যারিস্টার তাহমিদুর রহমান বলেন,
“আমরা চাই না এই আলোচনা শুধু সীমাবদ্ধ থাকুক। এখনই দরকার কার্যকর পদক্ষেপ। এ পদক্ষেপে সরকার, বেসরকারি খাত ও তরুণদের একসাথে কাজ করতে হবে।

এই গোলটেবিল বৈঠক অংশগ্রহণকারীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে—যে মানসিক স্বাস্থ্য আর অবহেলিত নয়, বরং জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।

 

Previous Post

স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ

Next Post

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

প্রকাশক

প্রকাশক

Next Post
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

  • সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: স্বরাষ্ট্রমন্ত্রী
    সকল নাগরিকের সমান পরিচয় কেবল ‘বাংলাদেশী’: [আরও বিস্তারিত পড়ুন]
  • ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: বাণিজ্যমন্ত্রী
    ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য অক্ষুন্ন রাখতে হবে: [আরও বিস্তারিত পড়ুন]
  • প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য বিধিমালা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
    প্ল্যানের ব্যত্যয় ঘটিয়ে যারা বিল্ডিং করেছেন তাদের জন্য [আরও বিস্তারিত পড়ুন]
  • সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে-প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে দায়িত্ব [আরও বিস্তারিত পড়ুন]
  • আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে [আরও বিস্তারিত পড়ুন]
  • উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক-ফার্মাসিস্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
    উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে [আরও বিস্তারিত পড়ুন]
  • জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি মন্ত্রী
    জনগণের আস্থা ও সহযোগিতাই সরকারের শক্তি: এলজিআরডি [আরও বিস্তারিত পড়ুন]
No Result
View All Result

বিশ্বাস ভিলা, নারিকেল বাড়িয়া, বাঘাড়পাড়া, যশোর-৭৪৭০
কপিরাইট © ২০২৩ satyakantho.com দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত, এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল

নিবন্ধন নম্বর 200

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মাদ বিলাল হুসাইন

বার্তা সম্পাদক: মোঃ আবরার আহমেদ

মোবাইল: +৮৮-০১৮১৮৮৮৪১৪০

ইমেল: satyakantho2022@gmail.com

নিউজ: satyakantho2022@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব satyakantho কর্তৃক সংরক্ষিত

  • আমরা |
  • গোপনীয়তা নীতি |
  • যোগাযোগ